• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
Headline
জনস্বার্থে বাস্তবায়ন করা যেকোনো উন্নয়ন প্রকল্পের কাজ অবশ্যই নির্ধারিত মান বজায় রাখতে হবেঃ অ্যাড. একেএম সলিম উল্ল্যা সেলিম রংপুরে একই পরিবারের চারজন নিহত: শোক ও বিচারের দাবিতে কুমিল্লায় এক মিনিট নীরবতা **অনন্ত আলোর ফোয়ারা** ত্রিশালে ঋণ সহায়তা ও গাছের চারা বিতরণ শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করতে সমন্বিতভাবে কাজ করতে হবেঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  কুমিল্লা আদালত অঙ্গনের নান্দনিক পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত কুমিল্লায় জন্মাষ্টমী মহোৎসব ৪ঠা সেপ্টেম্বর কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন ১০ সেপ্টেম্বর কুমিল্লায় গৃহবধূ হত্যা: শ্বশুর-শাশুড়ি ও দেবরের যাবজ্জীবন।। স্বামী খালাস জামালপুরে ভাড়া বাসায় তালাবদ্ধ ফ্ল্যাট থেকে গৃহবধূর লাশ উদ্ধার: স্বামী পলাতক

মতলব উত্তরে স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

Lovelu / ৩৩১ Time View
Update : বুধবার, ২৭ জুলাই, ২০২২

শহিদুল ইসলাম খোকনঃ

মতলব উত্তরে বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের ২৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীপালিত হয়েছে। এ উপলক্ষে রেলী, আলোচনা সভা ও কেক কাটা হয়েছে। ২৭ জুলাই বুধবার বিকেলে উপজেলার মতলব- ঢাকা আন্চলিক মহাসড়কের দূর্গাপুর ইউনিয়নের আনারপুর চৌরাস্তায় রেলী বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় চৌরাস্তায় এসে শেষ হয়।

পরে দূর্গাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রনি প্রধানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে দেন কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য ও অলিপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রিয়াজুল হাসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন – মতলব উত্তর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সিরাজুল ইসলাম ডাবলু। আরো বক্তব্য রাখেন – দূর্গাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল চৌধুরী, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাছলিমা ফরাজী প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, দূর্গাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি দুলাল মেম্বার,ফরায়জী কান্দি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মান্নান মৃধা, যুবলীগ নেতা ইউসুফ বেপারি,বাদল মেম্বার, আবুল কালাম,, তৌহিদুল ইসলাম, ছাত্রলীগ নেতা রনিসহ আওয়মী অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের নেতাকর্মী।

প্রধান অতিথির বক্তব্যে রিয়াজুল হাসান রিয়াজ বলেন, মতলের রুপকার মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম। এখন যে উন্নয়ন দেখছেন তা মায়ারই অবদান। মতলবের মানুষ মায়াকে ভূলে নাই। তিনি আরো বলেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সফল মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম আবারও মতলবে মন্তী হয়ে আসবেন এবং মতলবের উন্নয়নের অসমাপ্ত কাজগুলো সমাধান করবেন। এই আশা আমাদের সকলের।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category