• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
Headline
গম্বুজ-মিনারে মোগল স্থাপত্য, চার শতক ধরে দাঁড়িয়ে সেকান্দরনগর মসজিদ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার ভারতীয় সীমান্ত থেকে অর্ধকোটি টাকার অবৈধ চোরাচালানী মালামাল জব্দ শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা শক্তিশালী মাধ্যম হিসেবে কাজ করেঃ সমাজকল্যাণ মন্ত্রী বেনাপোলে লোহাবোঝাই ভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে মাদ্রাসা শিক্ষক নিহত, আহত ২ জন চাঁদপুরে ট্রেনের নিচে কাটা পড়ে মাদ্রাসাছাত্রীর মর্মান্তিক মৃত্যু মতলব উত্তরে ছাত্রদলের বৃক্ষরোপণ ও কলেজ ক্যাম্পাসে ডাস্টবিন প্রদান মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির প্রেসিডেন্ট প্রার্থী কুমিল্লা ছাতিপট্টি নৃসিংহ মন্দিরে তিন দিনব্যাপী হরিকথা মহোৎসব শুরু কুমিল্লা ছাতিপট্টির নৃসিংহ বিগ্রহ মন্দিরে অফিস কক্ষের শুভ উদ্বোধন বাবার স্বপ্ন পূরণ করেছেন, কিন্তু সেই সুখের মুহূর্ত দেখাতে পারেননি বাবাকে

মতলব উত্তরে সেলাই মেশিন, অনুদান ও ক্ষুদ্র ঋনের চেক বিতরণ

Lovelu / ৩৪৮ Time View
Update : বুধবার, ১০ আগস্ট, ২০২২

মাহবুব আলম লাভলুঃ
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় দুঃস্থ অসহায় মহিলাদের মধ্যে সেলাই মেশিন,স্বেচ্ছাসেবী মহিলা সমিতির অনুদান ও মহিলাদের আত্ম কর্মসংস্থানের জন্য ক্ষুদ্র ঋনের চেক বিতরণ করা হয়েছে।১০ আগস্ট(বুধবার)উপজেলা অডিটরিয়ামে সেলাই মেশিন ও চেক বিতরণ করেন প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্ঠা মন্ডলীর সদস্য ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।

মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব অ্যাভোকেট নুরুল আমিন রুহুল এমপি , মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুস। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাছিমা আক্তার।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাছিমা আক্তার জানান,দুঃস্থ অসহায় মহিলাদের মধ্যে ৭ টি সেলাই মেশিন , স্বেচ্ছাসেবী মহিলা সমিতির অনুদান ০৪ টি সমিতিতে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এবং মহিলাদের আত্ম কর্মসংস্থানের জন্য ক্ষুদ্র ঋনের চেক ২০ জনকে ১৫ হাজার টাকা করে তিন লক্ষ টাকা বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category