• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২:১০ অপরাহ্ন
Headline
মতলব উত্তরে ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি স্বপন দাস মনি ঋষি গ্রেপ্তার ফটিকছড়ি উত্তর উপজেলা যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে ৪৮ ঘন্টা হরতাল চলছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ মতলব উত্তর উপজেলা শাখার বর্ধিত সভা  যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয় UIUC’র গবেষণা ইন্টার্নশিপে সুযোগ পেলেন সামিউল আলিম ধুরুং খালের ভয়াবহ ভাঙনে অস্তিত্ব সংকটে মানিকপুর গ্রাম মতলব উত্তরে নৌকা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মিস্ত্রিরা মতলব উত্তরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ  ত্রিশালের হারবা বিলে হাওরের স্বাদ, খিরু নদীর সঙ্গে মিলেছে বিস্তীর্ণ জলরাশি পদত্যাগ করলেন প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন নড়াইলে ইউপি সদস্য কে কুপিয়ে  হত্যা

মতলব উত্তরে শরীফ উল্লাহ হাইস্কুল এন্ড কলেজের গভর্নিংবডির নির্বাচন সম্পন্ন

Lovelu / ৩০৭ Time View
Update : বুধবার, ১১ মে, ২০২২

শহিদুল ইসলাম খোকন :

মতলব উত্তর উপজেলার শরীফ উল্লাহ হাইস্কুল এন্ড কলেজের গভর্নিংবডির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মে) সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। নির্বাচনে প্রিজাইটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা শিক্ষা অফিসার আবদুল কাইয়ুম খান।

নির্বাচনে স্কুল শাখায় অভিভাবক প্রতিনিধি পদে কাউছার আহমেদ ৩৩৭ ভোট পেয়ে প্রথম স্থান অধিকার করেছেন। নজরুল ইসলাম কাজল ২৬৪ ভোট পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছেন। তাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী উত্তম চন্দ্র দাস ১৮৭ ভোট পেয়ে অকৃতকার্য হয়েছেন। সংরক্ষিত মহিলা অভিভাবক প্রতিনিধি পদে শাহিনা আক্তার ৫০৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ফারহানা ইসলাম লাকী ৬০ ভোট পেয়ে অকৃতকার্য হয়েছেন।
এদিকে কলেজ শাখায় সাধারণ অভিভাবক প্রতিনিধি পদে বিনাপ্রতিদ্বন্ধীতায় দেলোয়ার হোসেন মোলস্না ও মোঃ আবুল হোসেন নির্বাচিত হয়েছেন। এছাড়াও শিক্ষক প্রতিনিধি হিসেবে মোঃ আসাদুলস্নাহ ও মোঃ আনিছুর রহমান, সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি কামরুন্নাহার এবং দাতা সদস্য জিয়া উদ্দিন আহমেদ বিনাপ্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হয়েছেন।

ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন প্রিজাইটিং অফিসার ও উপজেলা শিক্ষা অফিসার আঃ কাইয়ুম খান। এসময় প্রধান শিক্ষক মোঃ শরীফ উলস্নাহ, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আনিছুল হক, মতলব উত্তর উপজেলা জাতীয় যুবসংহতির সভাপতি অ্যাড. শামীমুল ইসলাম ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category