• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
Headline
জনস্বার্থে বাস্তবায়ন করা যেকোনো উন্নয়ন প্রকল্পের কাজ অবশ্যই নির্ধারিত মান বজায় রাখতে হবেঃ অ্যাড. একেএম সলিম উল্ল্যা সেলিম রংপুরে একই পরিবারের চারজন নিহত: শোক ও বিচারের দাবিতে কুমিল্লায় এক মিনিট নীরবতা **অনন্ত আলোর ফোয়ারা** ত্রিশালে ঋণ সহায়তা ও গাছের চারা বিতরণ শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করতে সমন্বিতভাবে কাজ করতে হবেঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  কুমিল্লা আদালত অঙ্গনের নান্দনিক পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত কুমিল্লায় জন্মাষ্টমী মহোৎসব ৪ঠা সেপ্টেম্বর কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন ১০ সেপ্টেম্বর কুমিল্লায় গৃহবধূ হত্যা: শ্বশুর-শাশুড়ি ও দেবরের যাবজ্জীবন।। স্বামী খালাস জামালপুরে ভাড়া বাসায় তালাবদ্ধ ফ্ল্যাট থেকে গৃহবধূর লাশ উদ্ধার: স্বামী পলাতক

মতলবে ১শ ৯৮ বোতল ফেনসিডিলসহ চার মাদক ব্যবসায়ী আটক

Lovelu / ৩৮১ Time View
Update : মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ

চাঁদপুরের মতলব পৌরসভার ৮নং ওয়ার্ডের বরদিয়া আড়ং বাজারের খেয়াঘাট থেকে ১শ ৯৮ বোতল ফেনসিডিলসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আজ ১ ফেব্রুয়ারী দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়েছে। মাদক ব্যবসায়ীরা হলো- জিহাদ, মিশু, শাহজালাল ও সাগর।

জানা যায়, মতলব পৌরসভার কাউন্সিলর ও প্যানেল মেয়র মামুন চৌধুরী বুলবুল তাদেরকে দেখে সন্দেহ হলে মতলব থানা পুলিশকে অবহিত করে। থানার এসআই রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে ১শ ৯৮ বোতল ফেনসিডিলসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করে। মাদক ব্যবসায়ীরা হলো- জিহাদ, মিশু, শাহজালাল ও সাগর। তাদের বাড়ী কুমিল্লা জেলার কুমিল্লা দক্ষিণ সদরে।

সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) ইয়াছির আরাফাত জানান, স্থানীয় কাউন্সিলর সংবাদের প্রেক্ষিতে ফোর্স পাঠিয়ে তাদেরকে ফেনসিডিলসহ আটক করা হয়।

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোঃ মহিউদ্দিন মিয়া জানান, আটক চার মাদক ব্যবসায়ীর বাড়ী কুমিল্লা সদর দক্ষিণে। তাদের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category