• শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
Headline
ঢাকাকে বসবাসের যোগ্য শহর হিসেবে গড়ে তুলতে হবেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান সিদ্ধিরগঞ্জে শিরিন হাবিবের উদ্যোগে দোয়া মাহফিল ও এতিমদের মাঝে উন্নতমানের খাবার পরিবেশন চাঁদপুরে তিন নদীর মোহনায় ৫ হাজার বস্তা ধান-চালবোঝাই কার্গোডুবি জনগণের দোরগোড়ায় দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা পৌঁছে দিতে হবেঃ চাঁদপুরের জেলা প্রশাসক মতলব উত্তরে কৃষি জমির শ্রেণী পরিবর্তনের জন্য ড্রেজার স্থাপন করায় ৪০ হাজার টাকা অর্থদন্ড মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ মতলব উত্তরে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ৮ লক্ষাধিক  টাকার ক্ষয়ক্ষতি

মতলবে স্ট্যান্ডার্ড এডুকেয়ার একাডেমির বার্ষিক পুরষ্কার বিতরণ

Lovelu / ২১৮ Time View
Update : মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ

মতলব পৌর শহরে অবস্থিত স্ট্যান্ডার্ড এডুকেয়ার একাডেমির ক্লাশ পার্টি ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ ৬ ডিসেম্বর সারাদিন ব্যাপী বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বিদ্যালয়ের অধ্যক্ষ নাছরিন জাহান নিপার সভাপতিত্বে বিদ্যালয়ের সহকারী শিক্ষক এনামুল হক ও জেসমনি আক্তারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মতলব সরকারি কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাজমুন নাহার, মতলব সরকারি কলেজের বাংলা বিভাগের অধ্যাপিকা আইনুন নাহার কাদরী, মতলব রোটারী ক্লাবের প্রেসিডেন্ট রোটা. রেদওয়ান আহমেদ জাকির, মতলব পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সাইফুল ইসলাম মোহন, উপাদী উত্তর ইউপির প্যানেল চেয়ারম্যান মোঃ কামাল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী নুরে আলম, বিদ্যালয়ের সহকারী শিক্ষক তানিয়া সুলতানা পলি, কাউসার আহমেদ, তানিয়া আক্তার বৃষ্টি, সুমাইয়া আক্তার, আরিফুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্ট্যান্ডার্ড এডুকেয়ার একাডেমির পরিচালক রিয়াদুল আলম রিয়াদ।

আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের অংশ গ্রহণে মনমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান ও কেক কাটা অনুষ্ঠিত হয়। পরে আমন্ত্রিত অতিথি ও শিক্ষার্থীদের মাঝে বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সহকারী শিক্ষকবৃন্দ পুরষ্কার প্রদান করেন।

এ সময় বিদ্যালয়ের অভিভাবক, পরিচালক, শিক্ষক-শিক্ষার্থী, সুধীজন ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category