• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
Headline
আব্দুল আজিজ ফাউন্ডেশনের উদ্যোগে এতিমখানায় মৌসুমি ফল ও শিক্ষা উপকরণ বিতরণ কুমিল্লায় ১৯ বছরের পুরোনো ডাকাতি মামলার রায়।। একজনের ১০ ও সাতজনের ৮ বছর কারাদণ্ড মতলব উত্তরে এতিম শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন শ্রীনগরে প্রশাসনের নির্দেশে নিজ অর্থায়নে ড্রেনেজ নির্মাণ করছেন নাজির আহমেদ ফতেপুর স্কুলে মাল্টিমিডিয়া ক্লাসরুম উদ্বোধন সমবায়ের মাধ্যমে আত্মনির্ভরশীল সমাজ গড়ে তোলা সম্ভবঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে বিএনপির  জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ঐতিহাসিক প্রেক্ষাপট ও ঘটনাবলি থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবেঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলবে শিশু নিখোঁজ প্রতিরোধ ও নিরাপত্তা সচেতনতামূলক ক্যাম্পেইন  নতুন এনআইডিতে ৭ দিনেই ১৮ সিম নিবন্ধন, বিপাকে প্রবাসী

মতলব দক্ষিণে এইচএসসিতে পাশের হার ৯৪.৬৭% ও আলিম পরীক্ষায় ৯৯.২৫%

Lovelu / ৩৩০ Time View
Update : রবিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ

মতলব দক্ষিণ উপজেলার ছয়টি উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২০২১ সালের এইচএসসি পরীক্ষায় ১ হাজার ২ শত ৭৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাস করেছে ১ হাজার ২ শত নয় জন। যার মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৮১ জন। পাশের হার ৯৪.৬৭%। আলিম পরীক্ষায় সাতটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২ শত ৬৯ জন পরিক্ষা দিয়ে পাশ করেছে ২শত ৬৭ জন। যার মধ্যে জিপিএ ৫ পেয়েছে ১১ জন পাশের হার ৯৯.২৫%। এছাড়াও এইচএসসি ভোকেশনাল পরীক্ষায় ৮৯ জন পরীক্ষা দিয়ে সকলেই পাস করলেও কোনো জিপিএ ৫ নেই।

ফলাফল থেকে জানা যায়, মতলব সরকারি ডিগ্রী কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় ৩ শত ৮৩ জন অংশগ্রহণ করে ৩ শত ৫৯ জন পাশ করে, জিপিএ ৫ পেয়েছে ৪৩ জন, পাশের হার ৯৩.৭৩%। রয়মনেন নেছা মহিলা ডিগ্রি কলেজ থেকে ২শত ৫২ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ২ শত ৪৪ জন, জিপিএ ৫ পেয়েছে ৫ জন, পাশের হার ৯৬.৮২%। নারায়নপুর ডিগ্রি কলেজ থেকে ২শত ৬৬ জন পরীক্ষা দিয়ে পাশ করেছে ২শত ৪২ জন, জিপিএ ৫ পেয়েছে ১০ জন, পাশের হার ৯০.৯৭%। মুন্সিরহাট কলেজ থেকে ২শত ২২ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ২ শত ১০ জন, জিপিএ ৫ পেয়েছে ৯ জন, পাশের হার ৯৪.৫৯%। ড. এম শামসুল হক মডেল কলেজ থেকে ৩৬ জন পরীক্ষা দিয়ে সকলেই পাস করেছে, জিপিএ ৫ পেয়েছে দুইজন। কাচিয়ারা স্কুল এন্ড কলেজ থেকে ১শত ১৮ জন পরীক্ষা দিয়ে সকলেই পাস করেছে, জিপিএ ৫ পেয়েছে ১২ জন।
আলিম পরীক্ষায় মতলব দারুল উলুম ইসলামিয়া ফাজিল মাদ্রাসা থেকে ৬৪ জন পরীক্ষা দিয়ে সকলেই পাস করেছে। জিপিএ ৫ পেয়েছে চারজন। কালিয়াইশ ইসলামিয়া ফাজিল মাদ্রাসা থেকে ২৪ জন, নন্দিখোলা ফাজিল ডিগ্রি মাদ্রাসা থেকে ১১ জন এবং নওগাঁও রাশেদিয়া ফাজিল মাদ্রাসা থেকে ২০ জন পরীক্ষা দিয়েছে সকলেই পাস করেছে। ঘিলাতলী সামাদিয়া ফাজিল মাদ্রাসা থেকে ৫৫ জন পরীক্ষা দিয়ে সকলেই পাশ করেছে এবং জিপিএ ৫ পেয়েছে এক জন। খর্গপুর ফাজিল মাদ্রাসা থেকে ৩৯ জন পরীক্ষা দিয়ে পাশ করেছে ৩৮ জন। জিপিএ ৫ পেয়েছে চারজন, পাশের হার ৯৭.৪৩%। কাচিয়ারা জামালিয়া আলিম মাদ্রাসা থেকে পরীক্ষা দিয়েছে ৫৬ জন। পাশ করেছে ৫৫ জন, জিপিএ ৫ পেয়েছে দুইজন, পাশের হার ৯৮.২১%।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category