• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
Headline
রূপগঞ্জে নাশকতা প্রতিরোধে যুবদলের বিক্ষোভ মিছিল ও মোটর সাইকেল শোডাউন ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিদ্দিকা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ে আলোচনা ও দোয়া জনস্বার্থে বাস্তবায়ন করা যেকোনো উন্নয়ন প্রকল্পের কাজ অবশ্যই নির্ধারিত মান বজায় রাখতে হবেঃ অ্যাড. একেএম সলিম উল্ল্যা সেলিম রংপুরে একই পরিবারের চারজন নিহত: শোক ও বিচারের দাবিতে কুমিল্লায় এক মিনিট নীরবতা **অনন্ত আলোর ফোয়ারা** ত্রিশালে ঋণ সহায়তা ও গাছের চারা বিতরণ শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করতে সমন্বিতভাবে কাজ করতে হবেঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  কুমিল্লা আদালত অঙ্গনের নান্দনিক পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত কুমিল্লায় জন্মাষ্টমী মহোৎসব ৪ঠা সেপ্টেম্বর কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন ১০ সেপ্টেম্বর

বাংলাদেশের মিউজিক ভিডিওতে টলিউডের পূজা

Lovelu / ৪৯৪ Time View
Update : শনিবার, ২৩ জুলাই, ২০২২

ডেস্ক নিউজঃ

একের পর আন্তর্জাতিক মানসম্পন্ন গান ও তার চিত্রায়ণে বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষী শ্রোতাদের মাতিয়ে তুলছে টিএম রেকর্ডস। এবার প্রকাশিত হল তাদের নতুন গান ‘চল রাতকে করি ভোর’। তাপসের কথা, সুর ও সঙ্গীতায়োজনে নতুন এ গানটিতে কণ্ঠ দিয়েছেন সঙ্গীতশিল্পী হাসিব। আর গানের ভিডিওতে বাংলাদেশি সুপার মডেল নিবিড়ের সঙ্গী হয়েছেন টলিউডের পূজা ব্যানার্জি।

টিএম রেকর্ডসে নিজের প্রকাশিত প্রথম গানে উচ্ছ্বসিত সঙ্গীতশিল্পী হাসিব। তিনি বলেন, আমার শুরুটা যেহেতু ব্যান্ড থেকে এ গানটা আমার জনরার সঙ্গে খুব যায়। এ রকম একটা ফাঙ্কি পপ গান পেয়েছি তাই অন্যরকম ভালো লাগা ও প্রত্যাশা কাজ করছে। গানটি তৈরি করেছেন কৌশিক হোসেন তাপস-তার নিজস্ব নির্মাণ পদ্ধতিতে। আড্ডা দিতে দিতেই চোখের সামনে আমাদের সবাইকে মুগ্ধ করে দিয়ে উপস্থিত কথায় যথাযথ সুর বসিয়ে দিলেন। তারপর গানটি আমাকে উপহার দিলেন। আমি খুবই কৃতজ্ঞ এবং গর্বিত এ জন্য যে আমি টিএম পরিবারের একজন সদস্য এবং আমার এ মানের একটি গান প্রকাশিত হল।

‘চলকে রাতকে করি ভোর, আমি হয়ে গেছি তোর’- এমন কথার রোমান্টিক এই গানের মিউজিক ভিডিও প্রযোজনা ও এর স্টাইলিং করেছেন ফারজানা মুন্নী।

গানের দৃশ্যায়ণ প্রসঙ্গে হাসিব বলেন, একজন শিল্পীর জন্য একটা গানের মিউজিক ভিডিও এমন বিপুল বাজেটের এমন উচ্চতার হতে পারে যা ফারজানা মুন্নী ভাবীর জন্য আমরা পাচ্ছি। তারমতো একজন ফ্যাশন আইকনের কাছ থেকে বাংলাদেশ এমন কিছু মিউজিক ভিডিও পাচ্ছে তা আমাদের সংগীতাঙ্গনের জন্য আশীর্বাদ।

উল্লেখ্য, নিয়মিত বিরতিতে একের পর এক চমকে দেয়া গান নিয়ে হাজির হচ্ছে টিএম রেকর্ডস। প্রকাশিত প্রতিটি গানই স্পর্শ করেছে কোটি শ্রোতার হৃদয়। ঈদ উল আজহা উপলক্ষে প্রকাশিত লুইপা এবং পাপনের ‘হারিয়ে গেলাম’ ও ডোরার ‘পীরিতির কারবার’ ইতোমধ্যেই স্পর্শ করেছে কয়েক মিলিয়ন ভিউস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category