• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
Headline
মতলব উত্তরে রাস্তার পাশে  লাশ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য মতলব উত্তরে পাসের হার এসএসসিতে ৫৮.৫০, ভোকেশনাল ৬৬.৬৭ ও দাখিলে ৩৯.৬১ মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পে খাল দখলে  জলাবদ্ধতায় ভোগান্তিতে দুই গ্রামের মানুষ কুমিল্লা ধর্মসাগর পাড় সুপ্রভাত মঞ্চে নতুন নিয়ম, সপ্তাহে চারদিন হবে গানের আসর শ্রীনগরে আল-আমিন বাজারে তীব্র যানজট চরম ভোগান্তিতে ক্রেতা ও পথচারী নিজ অর্থায়নে সড়ক সংস্কার করে প্রশংসায় মেম্বার প্রার্থী আব্দুস সালাম বিয়ে বাড়িতে মাংস কম দেওয়া নিয়ে দুপক্ষের সংঘর্ষ: আহত অন্তত ৩০ ​ জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে রূপগঞ্জে বিএনপির আনন্দ শোভাযাত্রা প্রকৃতির কোলে সংস্কৃতির মিলনমেলায় প্রতিদিনই ইতিহাস লিখছে কুমিল্লার সুপ্রভাত মঞ্চ ত্রিশালে পরিচ্ছন্নতা সচেতনতায় ‘ক্লিন ত্রিশাল-ক্লিন ময়মনসিংহ’ ক্যাম্পেইন

মতলবে সমলয়ের বোরো ধান কর্তন উদ্বোধন

বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার….প্রতিমন্ত্রী শামসুল আলম

Lovelu / ২৬৫ Time View
Update : শুক্রবার, ২০ মে, ২০২২

শহিদুল ইসলাম খোকনঃ

পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম বলেন, বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। তাই কৃষকদের কথা চিন্তা করেই ভর্তূকিমুল্যে কম্বাইন হারভেস্টার বিতরণ করা হয়েছে। এই যন্ত্রের সাহায্যে ধান কাটা, মাড়াই এবং বস্তাবন্দি একই সাথে করা যায়। আর তা দ্রুত সময়ের মধ্যেই করা সম্ভব। এর মাধ্যমে কৃষি শ্রমিক সংকট দূর হয়। পাশাপাশি অর্থ ও শ্রম হয় সাশ্রয়।চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় শুক্রবার (২০ মে) উপজেলা কৃষি অফিস আয়োজনে সমলয় পদ্ধতির বোরো ধান কর্তন উদ্বোধন ও মাঠ দিবস আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন,প্রধান খাদ্য ধান। তাই আমাদের চাহিদা পূরণে এর উৎপাদন বাড়াতে হবে। এজন্য দরকার উচ্চফলনশীল জাত ব্যবহার। ব্রি উদ্ভাবিত বেশ কয়েকটি জাত রয়েছে, যার ফলন হয় শতাংশপ্রতি ১ মন প্রায়। তবে এর পূর্বশর্ত সময়মতো চারা লাগানো। সে সাথে প্রয়োজন সুষ্ঠু সার প্রয়োগ আর সঠিক পরিচর্যা।

তিনি আরও বলেন, বর্তমান সরকার দেশকে অল্প সময়ে যে উন্নয়নের মহাসড়কে নিয়ে গেছে অতীতে কেউ এভাবে পারেনি। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ পরিচালিত হচ্ছে বিধায় এটা সম্ভব হয়েছে।

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় কম্বাইন হারভেস্টারের মাধ্যমে সমলয় পদ্ধতির বোরোধান কর্তন উদ্বোধন করলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম । শুক্রবার (২০ মে) উপজেলা কৃষি অফিস শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠানের আয়োজন করে।

উপজেলা নিবাহী অফিসার কাজী শরিফল হাসানের সভাপতিত্বে ও উপজেলা উপ সহকারী কৃষি কর্মকর্তা মজিবুর রহমান পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন -উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সালাউদ্দিন।

বক্তব্য রাখেন,এএসপি সার্কেল ইয়াছির আরাফাত,গজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি শহীদ উল্লাহ প্রধান, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জিএম ফারক, উপসহকারী কৃষি অফিসার শাহনেওয়াজ পারভী, কৃষক ও ইউপি সদস্য জাহিদ হাসান।

উপজেলা কৃষি অফিসার সালাউদ্দিন জানান, কৃষি প্রণোদনার কর্মসূচির আওতাধীন ৫০ একর বিশিষ্ট এ সমলয়প্লটে কৃষকের সংখ্যা ১০০ জন। তাদের ৩ শ’ কেজি হাইব্রিড ধানের বীজ বিনামূল্যে দেওয়া হয়েছিল। সেই সাথে ছিল ইউরিয়া ৪.৫ টন, ডিএপি ৩ টন এবং ২.৫ টন এমওপি সার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category