• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
Headline
কুমিল্লায় কথা-কবিতা-গানে রবীন্দ্র-নজরুল স্মরণ অনুষ্ঠান ময়লার স্তূপে পরিণত হচ্ছে সদ্য পরিষ্কার করা মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের খাল কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ১২ কেজি গাঁজাসহ নারীসহ তিন মাদক বিক্রেতা গ্রেপ্তার হারিয়ে যাওয়া ঐতিহ্যের টানে ত্রিশালে পলো বাওয়া উৎসব রূপগঞ্জে নাশকতা প্রতিরোধে যুবদলের বিক্ষোভ মিছিল ও মোটর সাইকেল শোডাউন ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিদ্দিকা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ে আলোচনা ও দোয়া জনস্বার্থে বাস্তবায়ন করা যেকোনো উন্নয়ন প্রকল্পের কাজ অবশ্যই নির্ধারিত মান বজায় রাখতে হবেঃ অ্যাড. একেএম সলিম উল্ল্যা সেলিম রংপুরে একই পরিবারের চারজন নিহত: শোক ও বিচারের দাবিতে কুমিল্লায় এক মিনিট নীরবতা **অনন্ত আলোর ফোয়ারা** ত্রিশালে ঋণ সহায়তা ও গাছের চারা বিতরণ

মতলব উত্তরে পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে মতবিনিময়

পদ্মা সেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনন্য সাহসের প্রতীক….এ্যাড. নূরুল আমিন রুহুল এমপি

Lovelu / ২৬২ Time View
Update : রবিবার, ১৯ জুন, ২০২২

শহিদুল ইসলাম খোকনঃ

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব এ্যাড. নূরুল আমিন রুহুল এমপি বলেছেন,২৫ জুন লাখো-কোটি মানুষের ভালোবাসা, আবেগ ও গৌরবের পদ্মা সেতুর উদ্বোধন। পদ্মা সেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনন্য সাহসের প্রতীক। তিনি তার সত্তা দিয়ে এটা বিবেচনা করেছেন এবং সেতু নির্মাণ করে তার রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় দিয়েছেন। নিজস্ব অর্থায়নে নির্মিত পদ্মা সেতু কেবল একটি সেতু নয়, এর সঙ্গে জড়িয়ে আছে লাখো-কোটি মানুষের ভালোবাসা, আবেগ ও গৌরব। এটা শতবর্ষে আমাদের সাহসিকতার প্রতীক হয়ে থাকবে। পদ্মা সেতু বাংলাদেশের অর্থনৈতিক সক্ষমতার এক উজ্জ্বল ইতিহাস সৃষ্টি করেছে। অর্থনৈতিক প্রবৃদ্ধিসহ আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখবে পদ্মা সেতু। রবিবার (১৯ জুন) চাঁদপুরের মতলব উত্তর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন।

তিনি আরো বলেন,জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন এগিয়ে যাচ্ছে মধ্যম আয়ের দেশের দিকে। বাংলাদেশ এখন বিশ্ব নন্দিত উন্নয়নের রোল মডেল। মুক্তিযুদ্ধের চেতনা লালন করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা গড়ব ক্ষুধা, দারিদ্র, দুর্নীতিমুক্ত বাংলাদেশ।

তিনি আরও বলেন, প্রশাসন এবং জনপ্রতিনিধিদের সমন্বয়ে সকলের সহযোগিতায় এ অঞ্চলের উন্নয়নের ধারা অব্যাহত রেখে আমি উন্নয়নকে আরও সমৃদ্ধ করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাব। এ অঞ্চলকে আমি গড়ে তুলব শান্তিময়, সুন্দর এলাকা

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশরাফুল হাসনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তারসহ উপজেলার বিভিন্ন দপ্তর প্রধানগন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category