• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
Headline
মতলব উত্তরে মাদকবিরোধী অভিযানে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ত্রিশালে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে পশুখাদ্যবাহী ট্যাংকার উল্টে গেছে মতলব উত্তরে ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি স্বপন দাস মনি ঋষি গ্রেপ্তার ফটিকছড়ি উত্তর উপজেলা যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে ৪৮ ঘন্টা হরতাল চলছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ মতলব উত্তর উপজেলা শাখার বর্ধিত সভা  যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয় UIUC’র গবেষণা ইন্টার্নশিপে সুযোগ পেলেন সামিউল আলিম ধুরুং খালের ভয়াবহ ভাঙনে অস্তিত্ব সংকটে মানিকপুর গ্রাম মতলব উত্তরে নৌকা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মিস্ত্রিরা মতলব উত্তরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ  ত্রিশালের হারবা বিলে হাওরের স্বাদ, খিরু নদীর সঙ্গে মিলেছে বিস্তীর্ণ জলরাশি

পদ্মা- মেঘনায় মা ইলিশ সংরক্ষণ অভিযান ঘুরে দেখলেন মৎস উপদেষ্টা

Lovelu / ১৭৩ Time View
Update : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক:

চাঁদপুরে মা ইলিশ সংরক্ষণে অভয়াশ্রমের অভিযান নদীতে সরেজমিনে তদারকি করলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে স্পিডবোটে তিনি এই তদারকি করেন।

জানা যায়, এদিনে তিনি মাওয়া ঘাট থেকে ভোলা সদরের ইলিশা ঘাটের উদ্দেশ্যে যাত্রা করেন। যাত্রাপথে তিনি চাঁদপুরসহ শরীয়তপুর, বরিশাল ও ভোলা জেলার সংশ্লিষ্ট উপজেলা অংশে পদ্মা ও মেঘনা নদীতে অবস্থিত ইলিশ অভয়াশ্রম এলাকাসহ মা ইলিশ সংরক্ষণ অভিযানের কার্যক্রম সরেজমিনে স্পিডবোটযোগে পরিদর্শনের মাধ্যমে তদারকি করেন।

এসময় উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. আবু নঈম মুহাম্মদ আবদুছ ছবুর, যুগ্মসচিব মো. হেমায়েত হোসেন, উপদেষ্টার সহকারী একান্ত সচিব মোহাম্মদ আলী আকবর, তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. মামুন হাসান এবং উপদেষ্টার ব্যাক্তিগত কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
চাঁদপুরের মেঘনা নদীতে অবস্থিত ইলিশ অভয়াশ্রম পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসান, সদরের সহকারী কমিশনার ভূমি মো. আল ইমরান খাঁন, চাঁদপুর নৌ অঞ্চলের সহকারী পুলিশ সুপার ইমতিয়াজ আহম্মেদ, কোস্টগার্ড চাঁদপুরের স্টেশন কমান্ডার ফজলুল হকসহ অন্যরা।

এ বিষয়ে চাঁদপুর নৌ অঞ্চলের সহকারী পুলিশ সুপার ইমতিয়াজ আহম্মেদ বলেন, এদিন উপদেষ্টাসহ তার সফরসঙ্গীগণ মা ইলিশ সংরক্ষণ ও অভয়াশ্রম এলাকার কার্যক্রম তদারকি করেছেন। এই ইলিশ নিষেধাজ্ঞা মা ইলিশের প্রজনন নিশ্চিত করার মাধ্যমে দেশের মৎস্য সম্পদ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

উল্লেখ্য,প্রধান মৌসুমে ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিতে গত ১৩ অক্টোবর থেকে আগামী ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন চাঁদপুরের ইলিশ অভয়াশ্রমসহ সারা দেশে ইলিশ আহরণ নিষিদ্ধ করা হয়েছে। এই সময় দেশব্যাপী ইলিশ পরিবহন, ক্রয়-বিক্রয়, মজুদ ও বিনিময়ও নিষিদ্ধ করেছে সরকার। সেই অভিযান সরজমিন পর্যবেক্ষণ করার জন্য নদী এলাকা ঘুরে দেখলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category