• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
Headline
জনস্বার্থে বাস্তবায়ন করা যেকোনো উন্নয়ন প্রকল্পের কাজ অবশ্যই নির্ধারিত মান বজায় রাখতে হবেঃ অ্যাড. একেএম সলিম উল্ল্যা সেলিম রংপুরে একই পরিবারের চারজন নিহত: শোক ও বিচারের দাবিতে কুমিল্লায় এক মিনিট নীরবতা **অনন্ত আলোর ফোয়ারা** ত্রিশালে ঋণ সহায়তা ও গাছের চারা বিতরণ শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করতে সমন্বিতভাবে কাজ করতে হবেঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  কুমিল্লা আদালত অঙ্গনের নান্দনিক পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত কুমিল্লায় জন্মাষ্টমী মহোৎসব ৪ঠা সেপ্টেম্বর কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন ১০ সেপ্টেম্বর কুমিল্লায় গৃহবধূ হত্যা: শ্বশুর-শাশুড়ি ও দেবরের যাবজ্জীবন।। স্বামী খালাস জামালপুরে ভাড়া বাসায় তালাবদ্ধ ফ্ল্যাট থেকে গৃহবধূর লাশ উদ্ধার: স্বামী পলাতক

মতলব উত্তরে বিপ্লব ও সংহতি দিবস পালিত

দেশের প্রতিটি আন্দোলন-সংগ্রামে জিয়া পরিবার সঙ্গে থেকেছে….ড. মোহাম্মদ জালাল উদ্দিন

Lovelu / ১৯১ Time View
Update : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক :

 

বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন বলেছেন,৭নভেম্বর দিয়েছেন জিয়াউর রহমান, ৯০-এর স্বৈরাচার আন্দোলনে খালেদা জিয়া ও এখন নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান। দেশের প্রতিটি আন্দোলন-সংগ্রামে জিয়া পরিবার সঙ্গে থেকেছে। স্বাধীনতার ঘোষক হিসেবে সমাদৃত জিয়াউর রহমান বীর উত্তমকে বরং ইতিহাস থেকে মুছে ফেলার নানা চেষ্টা হয়েছে।

 

১৯৭১ সালের ১৬ ডিসেম্বর আমরা স্বাধীনতা লাভ করি বটে। কিন্তু ’৭৫ সালের ৭ নভেম্বর পর্যন্ত প্রকৃতপক্ষে এদেশের জনগণ স্বাধীনতার সুফল ভোগ করতে পারেনি। কারণ ৭২-৭৫ পর্যন্ত মানুষ ছিল মৌলিক অধিকার তথা বাকস্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা, গণতান্ত্রিক অধিকার এমনকি রাজনৈতিক স্বাধীনতা হতে বঞ্চিত।

 

৭ নভেম্বর বৃহস্পতিবার বিকালে চাঁদপুরের মতলব উত্তর  উপজেলার সাদুল্যাপুর ইউনিয়নের পাঠানবাজার আবেদীয়া উচ্চ বিদ্যালয় মাঠে বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

 

তিনি আরো বলেন,ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস বাংলাদেশের রাজনীতিতে এ দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ১৯৭৫ সালের এদিনে সিপাহি-জনতার ঐতিহাসিক বিপ্লব ঘটেছিল, যা দেশের তৎকালীন রাজনীতির গতিধারা পাল্টে দিয়ে দেশ ও জাতিকে নতুন পরিচয়ে অভিষিক্ত করেছিল।

 

তিনি আরো বলেন, পঁচাত্তরের ৭ নভেম্বর হলো বাংলাদেশের নিপীড়িত বঞ্চিত ও শোষিত মানুষের শৃঙ্খলমুক্তির এক অধ্যায়; যা এতোদিন পর্যন্ত বাকশালের নাগপাশে বন্দি ছিল।

 

উপজেলা বিএনপির সভাপতি এড. ফজলুল হক সরকার হান্নান এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নুরুল হক জিতু’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন।

 

অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সরকার।

 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ছেংগারচর পৌর বিএনপির সভাপতি নান্নু মিয়া প্রধান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান,

উপজেলা বিএনপির সহ-সভাপতি এসএম জাহাঙ্গীর আলম প্রধান, সাংগঠনিক সম্পাদক মিয়া মঞ্জুর আমীন স্বপন, ছেংগারচর পৌর যুবদলের সভাপতিউজ্জল ফরাজী, সাদুল্যাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবুবকর ছিদ্দিক বাবুল সরকার,উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি বশির আহম্মেদ মোল্লা, সাদুল্যাপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি এড. হারুনুর রশিদ।

 

ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগের পতনে ১৭ বছর পর এবার পরিবর্তিত প্রেক্ষাপটে দিবসটি পালন করছে বিএনপি। যদিও ড. মুহাম্মদ ইউনূসের সরকার দিনটিকে সরকারিভাবে পালন করেনি।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category