• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
Headline
মতলব উত্তরে মাদকবিরোধী অভিযানে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ত্রিশালে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে পশুখাদ্যবাহী ট্যাংকার উল্টে গেছে মতলব উত্তরে ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি স্বপন দাস মনি ঋষি গ্রেপ্তার ফটিকছড়ি উত্তর উপজেলা যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে ৪৮ ঘন্টা হরতাল চলছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ মতলব উত্তর উপজেলা শাখার বর্ধিত সভা  যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয় UIUC’র গবেষণা ইন্টার্নশিপে সুযোগ পেলেন সামিউল আলিম ধুরুং খালের ভয়াবহ ভাঙনে অস্তিত্ব সংকটে মানিকপুর গ্রাম মতলব উত্তরে নৌকা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মিস্ত্রিরা মতলব উত্তরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ  ত্রিশালের হারবা বিলে হাওরের স্বাদ, খিরু নদীর সঙ্গে মিলেছে বিস্তীর্ণ জলরাশি

তারেক রহমান দেশের ১১তম প্রধানমন্ত্রী 

Lovelu / ২৮৬ Time View
Update : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬

অনলাইন ডেস্ক:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটে  বিজয়ী হয়ে সংখ্যাগরিষ্টতা অর্জন করেছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি২০২৬) বিকাল সোয়া ৪টার দিকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন । তাকে শপথবাক্য পাঠ করার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

 এর আগে একই দিন সকালের দিকে সকল সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।পরে বিকাল সোয়া ৪টার দিকে প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। পর্যায়ক্রমে সকল মন্ত্রিগণেরও শপথ অনুষ্ঠিত হয়।

২০০১ সালের সংসদ নির্বাচনের সময়ই দলের ভেতরে সক্রিয় হয়ে উঠতে থাকেন তারেক রহমান। সেবার জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করে বিএনপি জোট।তবে তারেক রহমান এমপি পদে নির্বাচন করেননি। পরে ২০০২ সালের ২২ জুন দলের মধ্যে সিনিয়র যুগ্ম মহাসচিব পদ তৈরি করে তাকে ওই পদে অধিষ্ঠিত করা হয়। তারপর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।

 মায়ের মৃত্যুতে দলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়ে নির্বাচনী যুদ্ধে মূল নেতৃত্ব দিতে হয় তাকে। এতে সফল তিনি, ছিনিয়ে এনেছেন নিরঙ্কুশ বিজয়।

গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয়। সংসদের ৩০০ আসনের মধ্যে দুইটির আসনের নির্বাচনের ফলাফল স্থগিত রয়েছে এবং প্রার্থীর মারা যাওয়ায় একটি আসনের নির্বাচন বাতিল হয়েছে। বাকি ২৯৭টি আসনের মধ্যে বিএনপি ২০৯, জামায়াত ৬৮, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৬টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২টি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণঅধিকার পরিষদ, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), গণসংহতি আন্দোলন, খেলাফত মজলিস একটি করে আসনে এবং স্বতন্ত্র প্রার্থী ৭টি আসনে বিজয়ী হয়েছেন। তারেক রহমান দুটি আসন থেকে নির্বাচনে অংশ নিয়ে দুটিতেই জিতেছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category