• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
Headline
মতলব উত্তরে ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি স্বপন দাস মনি ঋষি গ্রেপ্তার ফটিকছড়ি উত্তর উপজেলা যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে ৪৮ ঘন্টা হরতাল চলছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ মতলব উত্তর উপজেলা শাখার বর্ধিত সভা  যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয় UIUC’র গবেষণা ইন্টার্নশিপে সুযোগ পেলেন সামিউল আলিম ধুরুং খালের ভয়াবহ ভাঙনে অস্তিত্ব সংকটে মানিকপুর গ্রাম মতলব উত্তরে নৌকা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মিস্ত্রিরা মতলব উত্তরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ  ত্রিশালের হারবা বিলে হাওরের স্বাদ, খিরু নদীর সঙ্গে মিলেছে বিস্তীর্ণ জলরাশি পদত্যাগ করলেন প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন নড়াইলে ইউপি সদস্য কে কুপিয়ে  হত্যা

ঝিনাইদহে গলায় ফাঁস দিয়ে স্বামী-স্ত্রীর আত্মহত্যা

Lovelu / ৫১৭ Time View
Update : শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২

মো: ফেরদৌস জোর্য়াদ্দার,ঝিনাইদহঃ
ঝিনাইদহের কালীগঞ্জের উত্তরগাঁও এলাকায় এক শাড়িতে ফাঁস দিয়ে স্বামী-স্ত্রী আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে ঝুলন্ত অবস্থা থেকে তাদের লাশ উদ্ধার করেছে কালীগঞ্জ থানা পুলিশ। সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মাজহারুল হক।
নিহতরা হলেন- কালীগঞ্জ পৌরসভার উত্তরগাঁও এলাকার মানিক মিয়ার পূত্র ঈমান আলী (৩৫) ও পার্শ্ববর্তী জুগুলী গ্রামের আব্দুল মজিদের কন্যা মিনজু আক্তার (২১)।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঈমান আলী ও তার স্ত্রী মিনজু আক্তার গত রাতে উভয়ে হাতে মেহেদী লাগায়। খাবার খেয়ে প্রতিদিনের মতো ঘুমিয়ে পড়ে। রাতের কোন এক সময় ঘরের আড়ার (ধরনা) সঙ্গে দু’জনে এক শাড়ী পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। নিহত স্বামীর আগের সংসারে দুটি কন্যা সন্তান ও স্ত্রীর আগের সংসারে একটি কন্যা সন্তান রয়েছে বলে জানা যায়। নিহতের ছোট ভাই আমান আলী কালীগঞ্জের শীর্ষ মাদক ব্যবসায়ী নামে পরিচিত। সকালে বাড়ীর লোকজন দুজনকেই ঘরের ভেতর ফাঁস লাগানো অবস্থায় ঝুঁলে থাকতে দেখে পুলিশে খবর দেয়।
কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মাজহারুল হক বলেন, সকালে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের কারণে ফাঁস দিয়ে তারা আত্মহত্যা করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category