• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:০১ অপরাহ্ন
Headline
মতলব উত্তরে মাদকবিরোধী অভিযানে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ত্রিশালে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে পশুখাদ্যবাহী ট্যাংকার উল্টে গেছে মতলব উত্তরে ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি স্বপন দাস মনি ঋষি গ্রেপ্তার ফটিকছড়ি উত্তর উপজেলা যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে ৪৮ ঘন্টা হরতাল চলছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ মতলব উত্তর উপজেলা শাখার বর্ধিত সভা  যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয় UIUC’র গবেষণা ইন্টার্নশিপে সুযোগ পেলেন সামিউল আলিম ধুরুং খালের ভয়াবহ ভাঙনে অস্তিত্ব সংকটে মানিকপুর গ্রাম মতলব উত্তরে নৌকা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মিস্ত্রিরা মতলব উত্তরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ  ত্রিশালের হারবা বিলে হাওরের স্বাদ, খিরু নদীর সঙ্গে মিলেছে বিস্তীর্ণ জলরাশি

জাতীয় স্মৃতিসৌধে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

Lovelu / ২৫২ Time View
Update : শনিবার, ২৬ মার্চ, ২০২২

অনলাইন ডেস্কঃ

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (২৬ মার্চ) ভোরে ৫টা ৫৫ মিনিটে জাতীয় স্মৃতিসৌধের বেদীতে প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফুল দিয়ে বীর শহীদদের শ্রদ্ধা জানান।

সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর একটি সুসজ্জিত চৌকস দল সশস্ত্র সালাম জানায়। বেজে ওঠে বিউগলের করুণ সুর।

সরকারপ্রধান হিসেবে শ্রদ্ধা জানানোর পর আওয়ামী লীগের পক্ষ থেকে দলের সভাপতি হিসেবে আরও একবার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন বঙ্গবন্ধুকন্যা। দলের জ্যেষ্ঠ ও কেন্দ্রীয় নেতারা নিয়ে শ্রদ্ধা জানান তিনি।

এরপর তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদের নেতৃত্বে ১৪ দলের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। এরপর জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমীন চৌধুরী, মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের নেতৃত্বে স্মৃতিসৌধে আসা বীরশ্রেষ্ঠ পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধারা শ্রদ্ধা জানান।

রাষ্ট্রীয় আয়োজনের পর সব শ্রেণি-পেশার মানুষের জন্য খুলে দেওয়া হয় স্মৃতিসৌধ। এরপর বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক, সাংস্কৃতিক দল ও সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।

স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে সকাল থেকেই মানুষ আসতে শুরু করেছেন। রাষ্ট্রীয় আয়োজন থাকায় ভোরের দিকে মানুষের ভিড় কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষ বাড়ছে স্মৃতিসৌধ এলাকায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category