• শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
Headline
শ্রীনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে সদস্যদের কক্সবাজার ভ্রমণ শুরু কুমিল্লার দেবীদ্বারে দিনমজুর হত্যা মামলায় আরেক দিনমজুরের যাবজ্জীবন দুর্যোগের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে ব্যক্তিগত ও সামাজিকভাবে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই: ইউএনও মাহমুদা কুলসুম মনি ত্রিশালে ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ, দেড় বছরেও চালু হয়নি নতুন সেতু চিকিৎসক রোগীর মধ্যে মানসিক স্বস্তি ও আস্থা তৈরি করতে পারেন: মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের নির্বাহী পরিষদ গঠন মতলব উত্তরে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির কমিটি গঠন কুমিল্লায় গীতা শিক্ষালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে মহালয়া উৎসব উদযাপন কালিয়াজুরীতে টিনের চালে দুই বানর, উৎসুক জনতার ভিড় আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা রাখতে হবে : জসীম উদ্দিন সরকার

ছেংগারচর পৌরসভার প্রশাসকের দায়িত্বে সহকারি কমিশনার( ভূমি) হেদায়েত উল্লাহ

Lovelu / ৩৯০ Time View
Update : বুধবার, ২৭ এপ্রিল, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার প্রশাসক নিয়োগ পেলেন সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ হেদায়েত উল্লাহ। বুধবার বিকেলে স্থানীয় সরকার বিভাগের পৌর শাখা-১ এর প্রজ্ঞাপনে উপ সচিব মোহাম্মদ ফারুক হোসেন সাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯ এর দ্বারা ৮ এর সংশোধনক্রমে স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) আইন ২০২২ এর ধারা অনুযায়ী চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর পরিষদের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় উক্ত পৌর পরিষদ বিলুপ্ত ঘোষণা করা হয়। স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯ এর সংশোধনে স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) আইন ২০২২ এর ধারা অনুযায়ী সরকার পৌরসভায় প্রশাসক নিয়োগ করেন।
প্রজ্ঞাপনে বলা হয়, স্থানীয় সরকার পরিষদ আইন ২০০৯ ও সংশ্লিষ্ট বিধিবিধান অনুযায়ী নিয়োগকৃত পৌরসভার সার্বিক দায়িত্ব ও কর্মকান্ড পালন করিবেন।
উল্লেখ্য যে, ছেংগারচর পৌরসভা ২০২১ সালের ২০জুন ছেংগারচর পৌরসভায় নির্বাচিত মেয়র রফিকুল আলম জজ এর দায়িত্বের ৫ বছর পূর্ণ হয়। ৫ বছর পর সীমানা জটিলতা নিয়ে কয়েকটি মামলা হয়েছিল। মামলা জটিলতায় নির্ধারিত সময়ে ভোট হয়নি। সম্প্রতি স্থানীয় সরকার বিভাগের সিদ্ধান্ত মতে এ পৌরসভায় প্রশাসক নিয়োগ দেওয়া হলো।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সরকার বিভাগ কর্তৃক এক প্রজ্ঞাপনের মাধ্যমে ১৯৯৮ সালের ৫ এপ্রিল ছেংগারচর পৌরসভা হিসেবে যাত্রা শুরু করে। এ পৌরসভার প্রথম পৌর প্রশাসক নিযুক্ত হন মতলব উত্তর উপজেলার তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তৎকালীন মতলব উপজেলাধীন ছেংগারচর ইউনিয়নের সম্পূর্ণ অংশ নিয়েই ছেংগারচর পৌরসভার প্রশাসনিক এলাকা বিস্তৃত।
২০১১ সালের ৭ আগস্ট এ পৌরসভাটি ‘গ’ শ্রেণী থেকে ‘খ’ শ্রেণীতে উন্নীত হয়। পরবর্তীতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় বিভাগ কর্তৃক ২০১৭ সালের ১১ জানুয়ারী অপর এক প্রজ্ঞাপনে এ পৌরসভা কে ‘ক’ শ্রেণীতে উন্নীত করা হয়। ছেংগারচর পৌরসভার আয়তন ৩৫.৩৫ বর্গ কিলোমিটার (৮,৭৩৪ একর)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category