• শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
Headline
ঢাকাকে বসবাসের যোগ্য শহর হিসেবে গড়ে তুলতে হবেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান সিদ্ধিরগঞ্জে শিরিন হাবিবের উদ্যোগে দোয়া মাহফিল ও এতিমদের মাঝে উন্নতমানের খাবার পরিবেশন চাঁদপুরে তিন নদীর মোহনায় ৫ হাজার বস্তা ধান-চালবোঝাই কার্গোডুবি জনগণের দোরগোড়ায় দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা পৌঁছে দিতে হবেঃ চাঁদপুরের জেলা প্রশাসক মতলব উত্তরে কৃষি জমির শ্রেণী পরিবর্তনের জন্য ড্রেজার স্থাপন করায় ৪০ হাজার টাকা অর্থদন্ড মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ মতলব উত্তরে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ৮ লক্ষাধিক  টাকার ক্ষয়ক্ষতি

সভাপতি শাহজাহান বাবুল ও সাধারণ সম্পাদক সুমন চৌধুরী

চাটখিল পৌরসভা আওয়ামীলীগের ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত

Lovelu / ২৬৪ Time View
Update : শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২

মোঃ নজরুল ইসলাম (এরশাদ) নোয়াখালীঃ

নোয়াখালীর চাটখিল পৌরসভা আওয়ামীলীগের ত্রি-বার্ষিকী সম্মেলন ২০২২ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে চাটখিল আলিয়া মাদ্রাসা মাঠে পৌরসভা সভাপতি বজলুল রশিদ ভিপি লিটনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিনের সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়খালী জেলা আওয়ামীলীগের আহবায়ক এ এইচ এম খায়রুল আনম চৌধুরী সেলিম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী০১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম,
নোয়াখালী জেলা আওয়ামীলীগ যুগ্ম আহবায়ক নোয়াখালী পৌর মেয়র শহীদ উল্লাহ খাঁন সোহেল, প্রধানমন্ত্রীর ব্যাক্তিগত সহকারী ও নোয়াখালী জেলা আওয়ামীলীগের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য জাহাঙ্গীর আলম, চাটখিল উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও একটিভ ফাউন্ডেশন এবং উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, বিশিষ্ট শিল্পপতি ওমর ফারুক প্রমূখ।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে বলেন বাংলাদেশ আওয়ামীলীগ মুক্তিযুদ্ধের স্বপক্ষের দল বঙ্গবন্ধু এদেশ স্বাধীন করেছেন এদেশ কে একটি স্বাধীন মানচিত্র এনে দিয়েছেন৷ বিশ্বের দরবারে একটি স্বাধীন দেশ হিসেবে মাথা উচুঁ করে দাড়াতে পেরেছে৷ জাতীর জনক বঙ্গবন্ধুর আদর্শে গড়া দল বাংলাদেশ আওয়ামীলীগ৷তার কন্যা জননেত্রী শেখ হাছিনার হাতকে শক্তিশালি করতে তৃণমূলের কর্মি নেতাদের জুড়ি নাই৷ জননেত্রী শেখ হাছিনা বলেন নেতারা আমার সাথে বেঈমানি করে কিন্তু আমার তৃণমূল কর্মিরা কখনো বেঈমানি করে না৷ সকল নেতা কর্মিদের সতর্ক থাকতে হবে,বিএনপি জামাতের নারকীয় তান্ডব ঠেকাতে৷

তিনি আরো বলেন,ব্যারিস্টার খোকন ঐদিন ট্রাকের উপর দাড়িয়ে বলেন মারো মারো আওয়ামীলীগ পেলেই মারো৷ খোকন সাহেব আপনার মূখে এমন কথা মানায় না, আপনি একজন আইনের লোক৷চাটখিল পৌরসভা ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি সাধারন সম্পাদক নির্বাচন হবে ।নির্বাচিত করবেন তৃণ মূল কর্মিরা আমি আসা করবো আপনারা এমন কাউকে নির্বাচিত করবেন না যার করনে দলের ক্ষতি হয়৷ তাকে নির্বাচিত করবেন যে দলের কর্মিদের জন্য আত্ম নিয়োজিত থাকবে৷

জাহাঙ্গীর আলম বলেন,বিএনপির কাজ মিথ্যাচার করা, আমি প্রধান মন্ত্রীর সাথে ১২ বার ওমরা হজ্জকরার সৌভাগ্য হয়েছে৷ প্রধানমন্ত্রী কখনো তাহাজ্জত না পড়ে থাকেন না , ফজর না পড়ে বের হন না৷ আমার দেখা মতে প্রধানমন্ত্রী শেখ হাছিনার মত সৎ আদর্শবান নেত্রী পাওয়া দুস্কর৷

সভায় শেষে ভোটারদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সভাপতি শাহজাহান বাবুল সাধারণ সম্পাদক সুমন চৌধুরী নির্বাচিত হয়েছে৷


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category