• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
Headline
গম্বুজ-মিনারে মোগল স্থাপত্য, চার শতক ধরে দাঁড়িয়ে সেকান্দরনগর মসজিদ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার ভারতীয় সীমান্ত থেকে অর্ধকোটি টাকার অবৈধ চোরাচালানী মালামাল জব্দ শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা শক্তিশালী মাধ্যম হিসেবে কাজ করেঃ সমাজকল্যাণ মন্ত্রী বেনাপোলে লোহাবোঝাই ভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে মাদ্রাসা শিক্ষক নিহত, আহত ২ জন চাঁদপুরে ট্রেনের নিচে কাটা পড়ে মাদ্রাসাছাত্রীর মর্মান্তিক মৃত্যু মতলব উত্তরে ছাত্রদলের বৃক্ষরোপণ ও কলেজ ক্যাম্পাসে ডাস্টবিন প্রদান মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির প্রেসিডেন্ট প্রার্থী কুমিল্লা ছাতিপট্টি নৃসিংহ মন্দিরে তিন দিনব্যাপী হরিকথা মহোৎসব শুরু কুমিল্লা ছাতিপট্টির নৃসিংহ বিগ্রহ মন্দিরে অফিস কক্ষের শুভ উদ্বোধন বাবার স্বপ্ন পূরণ করেছেন, কিন্তু সেই সুখের মুহূর্ত দেখাতে পারেননি বাবাকে

চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে তালা প্রতিক পেয়ে প্রচারনায় ব্যস্ত সরকার আলাউদ্দিন

Lovelu / ৩০৯ Time View
Update : সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২

মাহবুব আলম লাভলুঃ

চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে ৫নং ওয়ার্ড মতলব উত্তর উপজেলা থেকে সদস্য (পরিচালক) পদে সরকার মো. আলাউদ্দিন প্রতীক পেয়েছেন তালা।
সোমবার সকালে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার কামরুল হাসান এর কাছে থেকে সরকার মো. আলাউদ্দিন তালা প্রতীক বরাদ্দ পান।

সোমবার বিকেলে সরকার মো. আলাউদ্দিন উপজেলার বদরপুর শাহ সোলেমান লেংটার মাজার জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।
মাজার জিয়ারতের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সরকার মো. আলাউদ্দিন জানান, আমি আওয়ামীলীগ পরিবারের সন্তান। দীর্ঘদিন থেকে আপদে-বিপদে মানুষের সঙ্গে থাকার চেষ্টা করেছি। মতলব উত্তরবাসীর সেবা করা ও উন্নয়নমূলক কাজ করার জন্যই নির্বাচন করছি। আমার বিশ্বাস, দলীয় নেতাকর্মীর পাশাপাশি সাধারণ মানুষ আমাকে জয়যুক্ত করবে।

তিনি আরো জানান, আমি নির্বাচিত হলে এলাকাবাসীর সেবা নিশ্চিতসহ জেলা পরিষদকে দুর্নীতি মুক্ত এবং জনগণের সহযোগিতায় মাদকমুক্ত উপজেলা গড়ব। কৃষকের প্রান মেঘনা ধনাগোদা সেচন প্রকল্পের জলাবদ্ধতা দূরীকরনে এবং কৃষকদের নানাবিধ সমস্যা সমাধানে তাদের পাশে থাকবো।
এ সময় মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও গজরা ইউপি চেয়ারম্যান মো. শহীদ উল্লাহ প্রধান, ফতেপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদ, ছেংগারচর পৌরসভার সদ্য সাবেক প্যানেল মেয়র আবদুল মান্নান বেপারী, সাদুল্লাপুর ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রিয়াজ, ছাত্রলীগ নেতা আমিনুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মো. ফারুক কামাল, যুবলীগ নেতা ওবায়েদ উল্লাহ’সহ দলীয় নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category