• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
Headline
জনস্বার্থে বাস্তবায়ন করা যেকোনো উন্নয়ন প্রকল্পের কাজ অবশ্যই নির্ধারিত মান বজায় রাখতে হবেঃ অ্যাড. একেএম সলিম উল্ল্যা সেলিম রংপুরে একই পরিবারের চারজন নিহত: শোক ও বিচারের দাবিতে কুমিল্লায় এক মিনিট নীরবতা **অনন্ত আলোর ফোয়ারা** ত্রিশালে ঋণ সহায়তা ও গাছের চারা বিতরণ শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করতে সমন্বিতভাবে কাজ করতে হবেঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  কুমিল্লা আদালত অঙ্গনের নান্দনিক পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত কুমিল্লায় জন্মাষ্টমী মহোৎসব ৪ঠা সেপ্টেম্বর কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন ১০ সেপ্টেম্বর কুমিল্লায় গৃহবধূ হত্যা: শ্বশুর-শাশুড়ি ও দেবরের যাবজ্জীবন।। স্বামী খালাস জামালপুরে ভাড়া বাসায় তালাবদ্ধ ফ্ল্যাট থেকে গৃহবধূর লাশ উদ্ধার: স্বামী পলাতক

গোবিন্দগঞ্জে পিস্তল সহ সন্দেহভাজন দুই ডাকাত আটক

Lovelu / ৩৪৩ Time View
Update : বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২

মোঃ সাজেদুল ইসলাম, গাইবান্ধা: 
গাইবান্ধার গোবিন্দগঞ্জে খেলনা পিস্তল সহ সন্দেহ জনক দুই ডাকাত ও অটোসহ চালককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।
বুধবার (৯ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার নাকাই-বোনারপাড়া সড়কের বাজুনিয়াপাড়া বটতলী মোড় থেকে তাদের আটক করে পুলিশে দেয়া হয়। ডাকাত অভিযুক্ত ওই দুই ব্যক্তির বাড়ি সাদুল্লাপুর উপজেলায় বলে জানা গেছে। এসময় অটো চালক সহ ভাই- ভাই পরিবহণ নামক একটি অটো আটক করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুই যাত্রী সহ একটি অটো দ্রুতগতিতে নাকাইহাট থেকে বোনারপাড়ার উদ্দেশ্যে যেতে থাকে। পথে তারা একটি ভ্যানকে চাপ দিলে ওই ভ্যানচালক তাদের পিছু ধাওয়া করে বটতলী মোড়ে আটক দেয়। ভ্যানচালকের সাথে তাদের হাতাহাতির সময় তারা কোমরে লুকিয়ে রাখা একটি পিস্তল বের করে।
এ ঘটনায় মোড়ে উপস্থিত দোকানিরা তাদের আটক করে পুলিশে খবর দেয়। গোবিন্দগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ডাকাত সন্দেহে দুইজন এবং অটোচালককে থানায় নিয়ে আসে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে বলে থানা সূত্রে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইজার উদ্দিন জানান, খেলনা পিস্তলসহ স্থানীয়রা দুইজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category