• শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
Headline
সংবর্ধনার মাধ্যমে অনুপ্রেরণা নিয়ে প্রকৃত মানুষ হয়ে দেশের কল্যাণে সকলকে কাজ করতে হবেঃ ডা. দেওয়ান মোঃ ইমদাদুল হক মানিক খেলাধুলা সমাজের সকল স্তরের মানুষের মধ্যে ঐক্য ও সম্প্রীতি বাড়ানোর অন্যতম মাধ্যমঃ আলমগীর সরকার মেজর জিয়াকে ৭১ রণাঙ্গনে যুদ্ধে যেতে সাহস যুগিয়ে ছিলেন খালেদা- ডাঃ জাহিদ মতলবে আনন্দঘন ও উৎসবমুখর আয়োজনে এসএসসি ৯৫ ব্যাচের ৩০ বছর পূর্তি উদযাপন শ্রীনগরে মধ্য বাঘড়া আলহেরা আইডিয়াল মাদ্রাসার শিক্ষার্থীদের নবীন বরণ প্রবাসীরা দূরে থাকলেও তারাই সবচেয়ে বেশি দেশকে প্রতিনিধিত্ব করেনঃ পোল্যান্ডের রাষ্ট্রদূত মোঃ মাইনুল ইসলাম ফুলছড়িতে ৩৫০ জন শীতার্ত মানুষের পাশে আবুল কাশেম ইলিমা কল্যাণ ট্রাস্ট চাঁদপুর-২ আসনে জামায়াতের প্রার্থী সহ ৬ জনের মনোনয়ন বাতিল, ৫ জন বৈধ,একজনের প্রত্যাহার মতলব উত্তরে হলি ড্রিম  একাডেমির কোরআন ছবক,বই উৎসব ও পুরস্কার বিতরণ স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত হলেন আপসহীন নেত্রী খালেদা জিয়া

গাইবান্ধায় নকল ও ভেজাল কৃষি পণ্যের ক্ষতিকর প্রভাব বিষয়ে আলোচনা সভা

Lovelu / ৩৭৩ Time View
Update : শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২

মোঃ সাজেদুল ইসলাম, গাইবান্ধা:
কৃষি খামারে নকল ও ভেজাল কৃষি পণ্যের ক্ষতিকর প্রভাব বিষয়ে এক আলোচনা সভা গতকাল বৃহস্পতিবার গাইবান্ধা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হল রুমে অনুষ্ঠিত হয়। সভায় জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তাগণ  ছাড়াও উল্লেযোগ্য সংখ্যক ডিলার ও রিটেইলাগণ  অংশ নেন।
কৃষিবিদ ড. মোঃ রেজাউল ইসলামের সঞ্চালনায় নকল ও ভেজাল কীটনাশক বিষয়ে তথ্য বহুল এ আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিনর্জেনটা বাংলাদেশ লিমিটেড এর কর্পোরেট সিকিউরিটি ম্যানেজার মোঃ জামাল হায়দার।
সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি জেলা কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ বেলাল উদ্দিন, বিশেষ অতিথি জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ও দৈনিক জনসংকেত পত্রিকার সম্পাদক এবং গাইবান্ধা প্রেসক্লাবের সহ-সভাপতি দীপক কুমার পাল, রিজিওনাল সেলস ম্যানেজার
মো. রমজান আলী প্রমুখ। প্রধান অতিথি সকল স্তরের সচেতনা বিশেষ করে কৃষক পর্যায়ে নকল ভেজালের প্রভাব সম্পর্কে জানান, সম্ভব হলে সামগ্রিকভাবে বাজারে নকল ভেজাল পরিস্থিতির উন্নতি হবে।
অনুষ্ঠানে ডিলার রিটেইলাগণের অলোচনায় কৃষক তথা কৃষির স্বার্থে নকল ও ভেজাল সার এবং কীটনাশকের বিরুদ্ধে প্রত্যয় ব্যক্ত করা হয়। সিনর্জেনটার রিজিওনাল ম্যানেজার কৃষকের স্বার্থে নকল ভেজালের ক্ষতিকর প্রভাব বিষয়ে জনসচেতনা কার্যক্রম অব্যাহত রাখার অঙ্গীকার করেন এবং জানান ইতোমধ্যে সিনর্জেনটা সারাদেশে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সচেতনতা পোস্টারে সহযোগিতা করতে পেরে কৃতজ্ঞ।
সিনর্জেনটা মনে করে বাংলাদেশের প্রেক্ষাপটে সর্বমহলের সচেতনতাই পারে নকল ভেজাল কৃষি পণ্যের টেকসই সমাধান।
উল্লেখ্য, সিনজেনটা তাদের কোম্পানির সামাজিক দায়বদ্ধতা (কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি)’ র অংশ হিসেবে উক্ত সচেতনতামূলক সভাটির সার্বিক সহযোগিতা করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category