• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
Headline
কুমিল্লার দেবীদ্বারে দিনমজুর হত্যা মামলায় আরেক দিনমজুরের যাবজ্জীবন দুর্যোগের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে ব্যক্তিগত ও সামাজিকভাবে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই: ইউএনও মাহমুদা কুলসুম মনি ত্রিশালে ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ, দেড় বছরেও চালু হয়নি নতুন সেতু চিকিৎসক রোগীর মধ্যে মানসিক স্বস্তি ও আস্থা তৈরি করতে পারেন: মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের নির্বাহী পরিষদ গঠন মতলব উত্তরে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির কমিটি গঠন কুমিল্লায় গীতা শিক্ষালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে মহালয়া উৎসব উদযাপন কালিয়াজুরীতে টিনের চালে দুই বানর, উৎসুক জনতার ভিড় আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা রাখতে হবে : জসীম উদ্দিন সরকার জমকালো আয়োজনে পালিত হলো লক্ষ্মীর ৯ম জন্মদিন

এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

গতানুগতিক শিক্ষা হলে এখন আর চলবে নাঃ আলহাজ্ব এবি মঈন উদ্দিন হোসেন

Lovelu / ৩৫৬ Time View
Update : বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২

মাহবুব আলম লাভলুঃ

মতলব উত্তর উপজেলার মুন্সি আজিম উদ্দিন কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। ৩ নভেম্বর বৃহস্পতিবার সকালে কলেজ অডিটোরিয়ামে কলেজের অধ্যক্ষ জসিম উদ্দিনের সভাপতিত্বে এবং প্রভাষক আল-আমিন এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজের প্রতিষ্ঠাতা শিল্পপতি আলহাজ্ব এবি মঈন উদ্দিন হোসেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আলহাজ্ব এবি মঈন উদ্দিন হোসেনের সহধর্মীনি ও জমিলা খাতুন উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি
নার্গিস আক্তার।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কলেজ পরিচালনা কমিটির সদস্য দুলাল ঢালী, জমিলা খাতুন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান মোহন, হাজী মঈন উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা , মমরুজকান্দি সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শ্রী রাধেশ্যাম চন্দ্র, মতলব উত্তর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক সাংবাদিক শামসুজ্জামান ডলার,
প্রভাষক নাহিদ সুলতানা, প্রভাষক শরীফুল আলম, শিক্ষার্থীদের পক্ষে তানিয়া আক্তার ও কাজী জাভেদ।

অনুষ্ঠানে মানপত্র পাঠ করে অধ্যয়নরত শিক্ষার্থী ও পরীক্ষার্থী যথাক্রমে জান্নাতুল ফেরদৌস ও সুমাইয়া আক্তার।

অনুষ্ঠানে প্রধান অতিথি বিশিষ্ট শিল্পপতি ও শিক্ষানুরাগী এবি মইনুদ্দিন হোসেন বলেন,প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে শিক্ষার কোন বিকল্প নেই। তবে তা গতানুগতিক শিক্ষা হলে এখন আর চলবেনা এখন প্রয়োজন যুগ উপযোগী শিক্ষা বা মানসম্মত শিক্ষা। মানসম্মত শিক্ষার মাধ্যমেই শিক্ষার্থীদের যোগ্য করে গড়ে তুলতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category