• রবিবার, ১৪ জুন ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
Headline
মতলবে মাদকসহ আটক ফয়সাল মুন্সি শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত  আসামি সহ ৪জন গ্রেফতার  শ্রীনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত মতলবে সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ এর দাফন সম্পন্ন  মতলবে মাদক-বাল্যবিবাহ-কিশোর গ্যাং বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  বিএনপি বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছেঃ ইঞ্জিনিয়ার শাহানাজ শারমিন চাঁদপুরে তারেক রহমানের জনসভায় মতলব উত্তরের নেতাকর্মীদের লঞ্চযাত্রা ও অংশগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই চাঁদপুরে ইপিজেড স্থাপনের উদ্যোগ নেওয়া হবেঃ প্রধানমন্ত্রী  ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হলেন আব্দুল আজিজ কোরবানির পশুর কোনো সংকটের আশঙ্কা নেই — মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী 

কুড়িগ্রামে নব নির্মিত জেলা পরিষদ শিশু পার্কের উদ্বোধন

Lovelu / ২৪১ Time View
Update : সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২

মাসুদ রানা, কুড়িগ্রামঃ

কুড়িগ্রামে নব নির্মিত ও দৃষ্টিনন্দন জেলা পরিষদ শিশু পার্কের উদ্বোধন করা হয়েছে। শহরের পুরাতন হাসপাতাল পাড়ায় জেলা পরিষদের নিজস্ব জায়গায় পার্কটির উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান মো: জাফর আলী।

রোববার সন্ধ্যায় আনুষ্ঠানিক ভাবে শিশু পার্কটির উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: ফরিদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মন্জু, কুড়িগ্রাম পৌর মেয়র কাজিউল ইসলামসহ অন্যান্যরা।

জানা গেছে, কুড়িগ্রাম জেলায় শিশু কিশোরদের বিনোদনের কোন পার্ক না থাকায় স্থানীয়দের দাবির প্রেক্ষিতে জেলা পরিষদ এ পার্কটি নির্মাণ করে। প্রথম পর্যায়ে অর্ধেক অংশে ১ কোটি ৩৯ লাখ টাকা ব্যয় করে পার্কটিকে আধুনিকায়ন করা হয়। এতে শিশুদের খেলাধুলার জন্য দোলনা, ট্রেনসহ বিভিন্ন ধরনের রাইডস স্থাপন করা হয়েছে।

শিশুদের বিনোদন ও মানষিক বিকাশে এই পার্কটি গুরুত্বপুর্ণ ভূমিকা রাখবে। দ্বিতীয় পর্যায়ে পার্কটিতে আরও বেশ কয়েকটি রাইডস বসানো হবে। পুরো কাজ শেষ হলে এটি আরো দৃষ্টি নন্দন হবে।

জেলা পরিষদ সুত্র জানায়, পার্কটির অর্ধেক অংশে কাজ শেষ হওয়ায় উদ্বোধন করা হলো। বাকী অংশের কাজ দ্রুত শেষ করা হবে। পার্কটি বর্তমানে সকলের জন্য উন্মুক্ত রাখা হবে।

পৌর শহরের জলিল বিড়ি মোড় এলাকার আঁখি নামের এক নারী বলেন, ছেলে মেয়েদের যে একটু বিনোদন দিবো আমাদের শহরের কোথাও কোন বিনোদন স্পট ছিল না। গতকাল জেলা পরিষদের শিশু পার্ক উদ্বোধন করা হয়েছে। ছেলেকে নিয়ে আসছি সে খুবই আনন্দিত হয়েছে। এখন সময় পেলেই বাচ্চাকে নিয়ে আসবো এখানে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category