• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
Headline
নিজেকে আদর্শ ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবেঃ ড. জালাল উদ্দিন এমপি ১ দিনের সফরে মতলবে আসছেন ড.মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  মতলবে মাদকসহ আটক ফয়সাল মুন্সি শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত  আসামি সহ ৪জন গ্রেফতার  শ্রীনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত মতলবে সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ এর দাফন সম্পন্ন  মতলবে মাদক-বাল্যবিবাহ-কিশোর গ্যাং বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  বিএনপি বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছেঃ ইঞ্জিনিয়ার শাহানাজ শারমিন চাঁদপুরে তারেক রহমানের জনসভায় মতলব উত্তরের নেতাকর্মীদের লঞ্চযাত্রা ও অংশগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই চাঁদপুরে ইপিজেড স্থাপনের উদ্যোগ নেওয়া হবেঃ প্রধানমন্ত্রী 

করোনা শনাক্ত ১৫ হাজার ছুঁই ছুঁই, মৃত্যু বেড়ে ১৫

admin / ২৮৮ Time View
Update : বুধবার, ২৬ জানুয়ারী, ২০২২

সারাদেশে গত একদিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে শনাক্ত হয়েছে ১৪ হাজার ৮২৮ জনের। যা এ বছর একদিনে সর্বোচ্চ শনাক্ত। একদিনে মৃতদের মধ্যে ৯ জন পুরুষ এবং ৬ জন নারী।

সোমবার (২৪ জানুয়ারি) বিকালের স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টার বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন মৃত্যু নিয়ে দেশে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ২৩৮ জনে। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ৯৯ হাজার ৯৬৪ জনে।

এদিকে গত একদিনে ৪৫ হাজার ৯৯৯ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৪৫ হাজার ৮০৭ জনের নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩২ দশমিক ৩৭ শতাংশ। এর আগের দিন পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিলো ৩১ দশমিক ২৯ শতাংশ।

এছাড়া গত একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ৯৯৮ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫৭ হাজার ৮৫৯ জন।

উল্লেখ্য, এর আগের দিন রোববার করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১৪ জনের মৃত্যু হয়েছিল। করোনা শনাক্ত হয়েছিল ১০ হাজার ৯০৬ জনের শরীরে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category