• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
Headline
মতলব উত্তরে বেপরোয়া ট্রলির ধাক্কায়  শিশু নিহত মতলবে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে খাল পরিস্কার কর্মসূচী পালন করল যুবদল ত্রিশালে স্বামীর বাইকে শেষযাত্রা, চাকায় ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু রূপগঞ্জে ট্রাক-কাভার্ডভ্যান ড্রাইভার্স ইউনিয়নের শাখা অফিস উদ্বোধন কুমিল্লায় গীতা পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হোমনায় উৎসাহ-উদ্দীপনায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন ত্রিশালে ছাত্রদলের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা যুবসমাজকে অপরাধ ও মাদক থেকে দূরে রাখতে হলে তাদের খেলাধুলার মাঠে ফেরাতে হবেঃ আজহারুল হক মুকুল সরকার বর্তমানে আর্থিক সচ্ছলতার বিষয়ে অত্যন্ত গুরুত্ব দিচ্ছেঃ বিডা চেয়ারম্যান কুমিল্লায় গীতা পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

কম ক্যালোরির যে ৪ খাবার রাখতে পারেন ডায়েট চার্টে

admin / ২৮৫ Time View
Update : বুধবার, ২৬ জানুয়ারী, ২০২২

অনলাইন ডেস্ক ॥ শরীরে ক্যালোরির দরকার থাকলেও অতিরিক্ত ওজন নিয়ে যারা সমস্যায় আছে, তারা ওজন কমাতে চাইলে ক্যালোরি থেকে দূরে থাকার বিকল্প নেই। বেশি ক্যালোরির খাবার বাদ দিয়ে এমন কিছু খাবার ডায়েট লিস্টে রাখুন যেগুলো সহজে হজম হবে ও ক্যালোরিও কম পাওয়া যাবে। জেনে নিন এমন ৪ খাবার কী কী।
পেঁপে:

১০০ গ্রামে পেঁপেতে ৪৩ ক্যালোরি থাকে। এই ফলকে সাধারণত রেচনমূলক প্রভাবের জন্য ব্যবহার করা হলেও কম ক্যালোরি থাকার কারণে এটিকে ওজন কমানোর উপযুক্ত বিকল্প হিসেবে ধরা হয়। পেঁপেতে প্রচুর পরিমাণে ফাইবার পাওয়া যায়। ফলে পেট অনেকক্ষণ ভরে থাকে। পাশাপাশি হজমের সমস্যাও দূর হয়।

পালং শাক :

পুষ্টিগুণে অনন্য পালং শাক। প্রতি ১০০ গ্রাম পালং শাকে মাত্র ২৩ ক্যালোরি পাওয়া যায়। প্রতিদিন পালং শাক খেলে ওজন নিয়ন্ত্রণে থাকবে।

বিট :

প্রতি ১০০ গ্রাম বিটে রয়েছে মাত্র ৪৩ ক্যালোরি। এছাড়া এতে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা বিভিন্ন রোগের সঙ্গে আমাদের লড়তে সাহায্য করে।

মাশরুম :

ভিটামিন ডি সমৃদ্ধ এই খাবারে খুব কম ক্যালোরি থাকে। ১০০ গ্রাম মাশরুমে মাত্র ২২ ক্যালোরি পাওয়া যায়। এতে সেলেনিয়াম নামে একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা শরীরে জন্য খুবই উপকারী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category