• রবিবার, ১০ মে ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
Headline
ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হলেন আব্দুল আজিজ কোরবানির পশুর কোনো সংকটের আশঙ্কা নেই — মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী  মতলব উত্তরের মেঘনা পাড়ে রাসেল ভাইপার কামড় খেয়ে সাপ নিয়ে বাড়িতে যুবক কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাবের ‘ডিবেটার হান্ট ২০২৬’ সফলভাবে সম্পন্ন প্রতি পরিবার থেকে আমরা মাদকে না বলি, তাহলে মাদক নিমূল হয়ে যাবে: ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে  বাংলা নববর্ষ উদযাপন মতলব দক্ষিণে প্রশাসনের বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত মতলব উত্তরে উৎসবমুখর বাংলা নববর্ষ উদযাপন  মানুষ যেন সঠিক চিকিৎসা সেবা পায় সে বিষয়ে সবচেয়ে বেশী  গুরুত্ব দিচ্ছে সরকার… ড.মো.জালাল উদ্দিন এমপি সন্ত্রাস ও চাঁদাবাজি বিষয়ে কাউকে ছাড় দেয়া হবে না  – ড. মুহাম্মদ জালাল উদ্দিন এমপি 

মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগ সরকারকে আবারও ক্ষমতায় আনতে হবেঃ পরিকল্পনা প্রতিমন্ত্রী

Lovelu / ২২১ Time View
Update : শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ

মতলব উত্তর উপজেলায় মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগ ও পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।১৬ সেপ্টেম্বর শনিবার সকালে মতলব উত্তর উপজেলার ইসলামবাদে পরিকল্পনা প্রতিমন্ত্রীর নিজ বাসভবনে মতবিনিময় সভার প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও পরিকল্পনা প্রতিমন্ত্রী অধ্যাপক ড. শামসুল আলম।

মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেনের সভাপতিত্বে এবং সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক বিন জামান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এমএ আজিজ বাবুল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মবিন সুজন, উপজেলা আওয়ামী লীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক হানিফ চৌধুরী, মতলব পৌর আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক জসিম উদ্দিন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি জাহাঙ্গীর সরকার, মতলব পৌরসভার প্যানেল মেয়র বুলবুল চৌধুরী,মতলব পৌরসভার কাউন্সিলর আবুল বাশার পারভেজ মিয়াজী, সাইফুল ইসলাম মহন মিয়া,মতলব পৌর আওয়ামী লীগের ১ নং ওয়ার্ডের সভাপতি মাহফুজ সরকার, উপাদি দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউ পি চেয়ারম্যান মোস্তফা প্রধান, সহ-সভাপতি মিজানুর রহমান তালুকদার, উপাধি উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহ আলম খান,সাধারণ সম্পাদক আব্দুল হান্নান খান, নারায়ণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বজরুর রশিদ মজুমদার, খাদেরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রিপন মীর, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ঢালী, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি চাঁন মিয়া তালুকদার, সাধারণ সম্পাদক আবুল কালাম, নায়েরগাঁও উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তসলিম মিয়াজী,নায়েরগাঁও উত্তর ইউনিয়ন ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম মোল্লা প্রমূখ।

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে জননেত্রী শেখ হাসিনার বিকল্প নেই। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগ সরকারকে আবারও ক্ষমতায় আনতে হবে। স্বাধীনতার পক্ষের সকলকে জোট বেঁধে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কাকে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও পরিকল্পনা প্রতিমন্ত্রী অধ্যাপক ড. শামসুল আলম।

প্রধান অতিথি তার বক্তব্যে আরও বলেন, আওয়ামী লীগের মাঝে কিছুটা অনৈক্য থাকলেও নির্বাচনের সময় তারা যে ঐক্যবদ্ধ হয়ে যায় ছেংগারচর পৌরসভা নির্বাচনে তা আরেকবার প্রমাণিত। যার ফসল ছেঙ্গারচর পৌর নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকে প্রার্থী আরিফ উল্লাহ সরকারের বিপুল ভোটে জয়লাভ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category