• সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
Headline
মেডিকেল কলেজ শুধু ডাক্তার তৈরি করেনি, সমাজনেতাও তৈরি করেছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকাকে বসবাসের যোগ্য শহর হিসেবে গড়ে তুলতে হবেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান সিদ্ধিরগঞ্জে শিরিন হাবিবের উদ্যোগে দোয়া মাহফিল ও এতিমদের মাঝে উন্নতমানের খাবার পরিবেশন চাঁদপুরে তিন নদীর মোহনায় ৫ হাজার বস্তা ধান-চালবোঝাই কার্গোডুবি জনগণের দোরগোড়ায় দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা পৌঁছে দিতে হবেঃ চাঁদপুরের জেলা প্রশাসক মতলব উত্তরে কৃষি জমির শ্রেণী পরিবর্তনের জন্য ড্রেজার স্থাপন করায় ৪০ হাজার টাকা অর্থদন্ড মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ

আহবায়ক-রুহুল আমিন,সদস্য সচিব-সগির আহমেদ

ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনী-২০২৩ এর কমিটি ঘোষণা

Lovelu / ৪৭৮ Time View
Update : শনিবার, ৫ নভেম্বর, ২০২২

আল-আমিন ভূঁইয়াঃ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ঐতিহ্যবাহী স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয় এর প্রথম পুনর্মিলনী -২০২৩ উপলক্ষে আহবায়ক কমিটি ঘোষনা করা হয়েছে।

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক কৃষিবিদ রুহুল আমিন কে আহবায়ক, ছেংগারচর বিশ্ববিদ্যালয় কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের প্রভাষক কামরুল হাসান কে যুগ্ম আহবায়ক এবং সগির আহমেদ সরকার কে সদস্য সচিব করে তিন সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।

৪ নভেম্বর ( শুক্রবার) বিদ্যালয়টির প্রাক্তন ছাত্র-ছাত্রীদের এক আলোচনা সভায় উপস্থিত সকলের সর্বসম্মতি ক্রমে তিন সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি নাম ঘোষণা করা হয়। পরে তাদেরকে দায়িত্ব দেওয়া হয় প্রত্যেক ব্যাচের সাথে সমন্বয় করে পূর্ণাঙ্গ কমিটি প্রস্তুত করার। সভায় ফান্ড সংগ্রহ, রেজিষ্ট্রেশন এবং অনুষ্ঠানের সম্ভাব্য তারিখ নিয়ে আলোচনা করা হয়।

প্রথম পুনর্মিলনী অনুষ্ঠান উপলক্ষে আহ্বায়ক কৃষিবিদ রুহুল আমীন বলেন, ১৯৩৯ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হলেও অদ্যবধি এই বিদ্যালয়টিতে কোন রিইউনিয়ন বা পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়নি। তাই এ বছর আমরা সমস্ত প্রাক্তন ছাত্র-ছাত্রীরা একত্রিত হয়েছি, স্কুলের বর্তমান শিক্ষক মন্ডলীদের সাথে আলাপ-আলোচনা করে এই উদ্যোগ নেওয়া হয়েছে। । আশা করছি সকলের সহযোগিতায় একটি সফল পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজন করতে পারব। সকলের আন্তরিক সহযোগিতায় কামন করেন কৃষিবিদ রুহুল আমীন।

এই ব্যাপারে সদস্য সচিব সগির আহামেদ সরকার বলেন, স্কুলের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠান সফলভাবে বাস্তবায়ন করা অবশ্যই একটি চ্যালেঞ্জ। তবে আমরা সেই চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত আছি। তিনি স্কুলের সকল প্রাক্তন ছাত্রছাত্রীদের নিকট যার যার অবস্থান থেকে সহযোগিতা প্রত্যাশা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category