• বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
Headline
রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের বার্ষিক আনন্দভ্রমণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান মেডিকেল কলেজ শুধু ডাক্তার তৈরি করেনি, সমাজনেতাও তৈরি করেছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকাকে বসবাসের যোগ্য শহর হিসেবে গড়ে তুলতে হবেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান সিদ্ধিরগঞ্জে শিরিন হাবিবের উদ্যোগে দোয়া মাহফিল ও এতিমদের মাঝে উন্নতমানের খাবার পরিবেশন চাঁদপুরে তিন নদীর মোহনায় ৫ হাজার বস্তা ধান-চালবোঝাই কার্গোডুবি জনগণের দোরগোড়ায় দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা পৌঁছে দিতে হবেঃ চাঁদপুরের জেলা প্রশাসক মতলব উত্তরে কৃষি জমির শ্রেণী পরিবর্তনের জন্য ড্রেজার স্থাপন করায় ৪০ হাজার টাকা অর্থদন্ড মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল

আমরা চাই রোহিঙ্গারা যেন নির্ভয়ে এখানে বসবাস করতে পারেঃ স্বরাষ্ট্রমন্ত্রী

Lovelu / ৩০৩ Time View
Update : বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২

ডেস্ক নিউজঃ

ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে আজ দুপুর ১ টা ১০ মিনিটে নোয়াখালীর ভাসানচরে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খাঁন কামাল এমপি। এ সময় ভাসানচরের প্রকল্প পরিচালক এম. রাশেদ সাত্তার, জেলা প্রশাসক ও পুলিশ সুপার ফুল দিয়ে শুভেচছা জানান। পরে জেলা পুলিশের সুসজ্জিত চৌকস পুলিশ দল স্বরাষ্ট্রমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করেন। এছাড়া, স্বরাষ্ট্রমন্ত্রী ভিআইপি কটেজ মেঘনায় উপস্থিত হলে ভাসানচর কোস্টগার্ড গার্ড অব অনার প্রদান করেন।

দুপুর আড়াইটায় বাংলাদেশ কোস্ট গার্ডের নতুন পোশাকের উদ্বোধন ও ভাসানচর ক্যাম্প এলাকাটি ড্রোনের মাধ্যমে নিরীক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন।
পরে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ভাসানচরের পরিবেশ অত্যন্ত মনোরম। এখানে রোহিঙ্গাদের জন্য খাবার, শিক্ষা ও চিকিৎসাসহ সকল সুযোগ-সুবিধা রয়েছে। আমরা চাচ্ছি রোহিঙ্গারা কক্সবাজার থেকে ধীরে ধীরে ভাসানচরে আসুক। এখানে খাবার দিচ্ছে জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর)। আমরা এর বাইরে যাবতীয় সবকিছু দিচ্ছি।

তিনি আজ বৃহস্পতিবার দুপুরে নোয়াখালীর হাতিয়া উপজেলার ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, রোহিঙ্গারা যেন পালিয়ে যেতে না পারে এবং কোনো দালালের খপ্পরে না পড়তে পারে সেজন্য কোস্টগার্ড কাজ করছে। এছাড়া তারা যেন কোনো ট্র্যাপে না পড়ে, ভুল তথ্য দিয়ে যেন মানবপাচারকারীরা রোহিঙ্গাদের নিয়ে যেতে না পারে তা দেখাশোনা করবে কোস্টগার্ড।

তিনি বলেন, ড্রোন দিয়ে কোস্টগার্ড সবকিছু মনিটরিং করবে। তাদের হাতে সবকিছু ন্যস্ত করা হয়েছে। আমরা চাই রোহিঙ্গারা যেন নির্ভয়ে এখানে বসবাস করতে পারে এবং শিগগিরই যেন মিয়ানমারে চলে যেতে পারে।

স্বরাষ্ট্রমন্ত্রী ভিআইপি কটেজ মেঘনা হতে ভাসানচর কোস্টগার্ড ষ্টেশনে উপস্থিত হয়ে বাংলাদেশ কোস্ট গার্ড ব্যারাক পরিদর্শন করেন। ভাসানচর কোস্টগার্ড ষ্টেশন পরিদর্শন শেষে এনজিও ব্র্যাক এর কৃষিজ বাগান এবং মাছের প্রজেক্ট পরিদর্শন করেন। এর আগে, স্বরাষ্ট্রমন্ত্রীর ভাসানচরের রোহিঙ্গা ক্যাম্পে অবস্থানরত রোহিঙ্গাদের খোঁজ-খবর নেন।

এ সময় কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল আশরাফুল হক চৌধুরী, জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম পিপিএমসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category