• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
Headline
মতলব উত্তরে মাদকবিরোধী অভিযানে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ত্রিশালে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে পশুখাদ্যবাহী ট্যাংকার উল্টে গেছে মতলব উত্তরে ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি স্বপন দাস মনি ঋষি গ্রেপ্তার ফটিকছড়ি উত্তর উপজেলা যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে ৪৮ ঘন্টা হরতাল চলছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ মতলব উত্তর উপজেলা শাখার বর্ধিত সভা  যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয় UIUC’র গবেষণা ইন্টার্নশিপে সুযোগ পেলেন সামিউল আলিম ধুরুং খালের ভয়াবহ ভাঙনে অস্তিত্ব সংকটে মানিকপুর গ্রাম মতলব উত্তরে নৌকা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মিস্ত্রিরা মতলব উত্তরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ  ত্রিশালের হারবা বিলে হাওরের স্বাদ, খিরু নদীর সঙ্গে মিলেছে বিস্তীর্ণ জলরাশি

আজ বন্যা পরিস্থিতি দেখতে প্রধানমন্ত্রী সিলেট যাচ্ছেন

Lovelu / ২২৮ Time View
Update : মঙ্গলবার, ২১ জুন, ২০২২

ডেস্ক নিউজঃ

বন্যাকবলিত এলাকা পরিদর্শনে আজ মঙ্গলবার সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী। সকাল ৮টায় তিনি ঢাকা থেকে রওনা দেবেন। হেলিকপ্টার থেকে নেত্রকোনা ও সিলেটের বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন তিনি। এরপর তাকে বহনকারী হেলিকপ্টার সিলেট এম এ জি ওসমানী বিমানবন্দরে এসে অবতরণ করবে। প্রধানমন্ত্রীর প্রেস উইং তার সফরের বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে সিলেট বিভাগীয় কমিশনার ড. মো. মোশাররফ হোসেন দেশ রূপান্তরকে বলেন, প্রধানমন্ত্রী মঙ্গলবার সকাল ৮টায় হেলিকপ্টারযোগে ঢাকা থেকে রওনা দেবেন। সেখান থেকে প্রধানমন্ত্রী যাবেন সিলেট সার্কিট হাউজে। সেখানে আওয়ামী লীগ নেতা ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। সার্কিট হাউজে তিনি বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করবেন।

এদিকে প্রধানমন্ত্রীর সফর ঘিরে সিলেট নগরীর রাস্তাঘাট মেরামত করা হচ্ছে। দীর্ঘদিন ধরে সিলেট নগরীসহ বিমানবন্দর সড়কটি খানাখন্দে ভরা। মানুষ ভোগান্তি নিয়ে দীর্ঘদিন চলাচল করলেও টনক নড়েনি সিলেট সড়ক ও জনপথ (সওজ) বিভাগের। এবার টানা বর্ষণ আর পাহাড়ি ঢলে মারাত্মকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে সিলেটের সড়কগুলো। এ বিষয়ে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সিলেটের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান সাংবাদিকদে বলেন, বিমানবন্দর সড়কের কিছু কিছু জায়গা ভাঙা ছিল। সেগুলো মেরামত হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category