• বুধবার, ১০ জুন ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
Headline
মতলবে মাদকসহ আটক ফয়সাল মুন্সি শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত  আসামি সহ ৪জন গ্রেফতার  শ্রীনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত মতলবে সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ এর দাফন সম্পন্ন  মতলবে মাদক-বাল্যবিবাহ-কিশোর গ্যাং বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  বিএনপি বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছেঃ ইঞ্জিনিয়ার শাহানাজ শারমিন চাঁদপুরে তারেক রহমানের জনসভায় মতলব উত্তরের নেতাকর্মীদের লঞ্চযাত্রা ও অংশগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই চাঁদপুরে ইপিজেড স্থাপনের উদ্যোগ নেওয়া হবেঃ প্রধানমন্ত্রী  ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হলেন আব্দুল আজিজ কোরবানির পশুর কোনো সংকটের আশঙ্কা নেই — মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী 

আঁখি আলমগীরের কন্ঠে ‘পদ্মা সেতু’ নিয়ে গান

Lovelu / ২৯১ Time View
Update : মঙ্গলবার, ৭ জুন, ২০২২

ডেস্ক নিউজঃ

আগামী ২৫ জুন উদ্বোধন হচ্ছে পদ্মা সেতু। এ নিয়ে চলছে নানা আয়োজন। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ টেলিভিশন তৈরি করেছে ‘পদ্মা সেতু’ শিরোনামে একটি গান। গানটিতে কণ্ঠ দিয়েছেন আঁখি আলমগীর। মাইটিভির অডিও স্টুডিওতে সম্প্রতি গানটির রেকর্ডিং হয়েছে।

গানটি প্রসঙ্গে আঁখি আলমগীর বলেন, ‘পদ্মা সেতু একটি স্বপ্নের নাম। স্বপ্ন এখন বাস্তব হয়ে ধরা দিয়েছে। এই সেতুর সঙ্গে জড়িয়ে আছে আবেগ-অনুভূতি। আশা করছি, গানটি শ্রোতাদের ভালো লাগবে।’

‘পদ্মা সেতুর বিজয়গাথা/ ইতিহাসে বিস্ময়/ শেখ হাসিনা দেখিয়ে দিলেন কেমন করে এগিয়ে যেতে হয়’- এ রকম কথায় গানটি লিখেছেন মোকাম আলী খান। সুর ও সংগীত পরিচালনায় মিল্টন খন্দকার। আঁখি ছাড়াও এতে কণ্ঠ দিয়েছেন কিশোর, কোনাল, রাজীব, সাব্বির জামান ও ঝিলিক।

জানা গেছে, ১১ জুন পদ্মা সেতু এলাকায় ‘পদ্মা সেতু’ গানের দৃশ্যধারণ হবে। ভিডিও নির্দেশনায় থাকছেন মাহবুবা ফেরদৌস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category