• শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
Headline
ঢাকাকে বসবাসের যোগ্য শহর হিসেবে গড়ে তুলতে হবেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান সিদ্ধিরগঞ্জে শিরিন হাবিবের উদ্যোগে দোয়া মাহফিল ও এতিমদের মাঝে উন্নতমানের খাবার পরিবেশন চাঁদপুরে তিন নদীর মোহনায় ৫ হাজার বস্তা ধান-চালবোঝাই কার্গোডুবি জনগণের দোরগোড়ায় দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা পৌঁছে দিতে হবেঃ চাঁদপুরের জেলা প্রশাসক মতলব উত্তরে কৃষি জমির শ্রেণী পরিবর্তনের জন্য ড্রেজার স্থাপন করায় ৪০ হাজার টাকা অর্থদন্ড মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ মতলব উত্তরে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ৮ লক্ষাধিক  টাকার ক্ষয়ক্ষতি

অপশক্তি নির্মূল করে দেশকে স্বপ্নের ঠিকানায় নেয়ার শপথ আজ: তথ্যমন্ত্রী

Lovelu / ২৪৮ Time View
Update : শনিবার, ২৬ মার্চ, ২০২২

অনলাইন ডেস্কঃ

স্বাধীনতাবিরোধী সমস্ত অপশক্তিকে নির্মূল করে বাংলাদেশকে স্বপ্নের ঠিকানায় নিয়ে যাওয়াই স্বাধীনতা দিবসের শপথ, বলেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

মহান স্বাধীনতার ৫১তম বার্ষিকীর দিন আজ সকালে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ শেষে তিনি সাংবাদিকদের কাছে এ প্রত্যয় ব্যক্ত করেন। আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দীসহ দলীয় নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

ড. হাছান মাহমুদ বলেন, ‘ একাত্তরের ২৫ মার্চ দিবাগত রাতে ২৬ মার্চের প্রথম প্রহরে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। এবং তার নেতৃত্বেই নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে বাঙালিরা তাদের পাঁচ হাজার বছরের ইতিহাসে প্রথম জাতিরাষ্ট্র প্রতিষ্ঠা করেছিল। স্বাধীনতার ৫০ বছর পরে জাতির পিতার কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকে আমরা সমস্ত সূচকে পাকিস্তানকে পেছনে ফেলেছি। অনেক সূচকে ভারতকেও পেছনে ফেলেছি।’

‘জাতির পিতার বাংলাদেশ রচনা এবং বঙ্গবন্ধুকন্যার দেশ পরিচালনার সার্থকতা সেখানেই যে পাকিস্তান আমাদের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে’ বলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী।

তিনি বলেন, ‘কিন্তু দু:খের বিষয়, এদেশে এখনো স্বাধীনতাবিরোধী অপশক্তির প্রধান পৃষ্ঠপোষক হচ্ছে বিএনপি ও তার মিত্ররা। আজকের দিনে আমাদের শপথ হচ্ছে স্বাধীনতাবিরোধী সমস্ত অপশক্তিকে নির্মূল করে বাংলাদেশকে স্বপ্নের ঠিকানায় নিয়ে যাওয়া।’

এর আগে বক্তব্যের শুরুতেই মন্ত্রী হাছান মাহমুদ দিনটি স্মরণে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ শহীদ, নির্যাতিতা ২ লক্ষ নারী, জাতীয় চার নেতা এবং ১৯৭৫ সালের ১৫ আগস্ট শহীদ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category