সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পশ্চিম লক্ষীকোলা গ্রামের মৃত: আব্দুর রাজ্জাক খান (হাসু)’র ছেলে,হত্যা চেষ্টা মামলার আসামী সেলিম খানেরর জামিন না মঞ্জুর করে বিজ্ঞ আদালত জেল হাজতে পাঠিয়েছে। (২৩ মার্চ) বৃহস্পতিবার সিরাজগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাকে জেলহাজতে প্রেরণ করেছেন।
মামলা সূত্রে জানা যায়, একই গ্রামের মো: রোকনুজ্জামান তালুকদারের ছেলে কামরুজ্জামান (পিয়াশ) ও মাহমুদুল হাসান তালুকদার ঢাকার উদ্দেশ্যে বের হলে আসামি সেলিম তাদের পথ রোধ করে এবং তাদের উপর হত্যার উদ্দেশ্যে ধারালো হাসুয়া দিয়ে অতর্কিতভাবে হামলা চালিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। গুরুতর জখম অবস্থায় কামরুজ্জামান তালুকদার পিয়াস ও মাহমুদুল হাসান তালুকদারকে উদ্ধার করে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল সিরাজগঞ্জে ভর্তি করা হয়। এরপর রোকনুজ্জামান তালুকদার বাদী হয়ে আসামি সেলিম খানের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী সিআইডি কর্মকর্তা পিয়াস ও মাহমুদুল হাসানকে হত্যা চেষ্টার ঘটনাটি প্রাথমিকভাবে প্রমাণ পাওয়ায়
আদালতে রিপোর্ট দাখিল করেন।
আসামি সেলিম বৃহস্পতিবার সিরাজগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দিয়ে জামিন প্রার্থনা করে । এ সময় বিজ্ঞ আদালত আসামি সেলিমের জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন।