• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
Headline
ভৈরবের কচুরিপানা সরিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিলেন যশোরের উষা আড়াই হাজার বন্ধু নিয়ে চুরাশিয়ান বাংলাদেশের দ্বিতীয় মহামিলন মেলা মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা

রায়গঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামীকে জেল হাজতে প্রেরন

Lovelu / ২০৯ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩

সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পশ্চিম লক্ষীকোলা  গ্রামের মৃত:  আব্দুর রাজ্জাক খান (হাসু)’র ছেলে,হত্যা চেষ্টা মামলার আসামী  সেলিম খানেরর জামিন না মঞ্জুর করে বিজ্ঞ আদালত জেল হাজতে পাঠিয়েছে। (২৩ মার্চ)  বৃহস্পতিবার সিরাজগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাকে জেলহাজতে প্রেরণ করেছেন।

মামলা সূত্রে জানা যায়, একই গ্রামের মো: রোকনুজ্জামান  তালুকদারের ছেলে কামরুজ্জামান (পিয়াশ) ও মাহমুদুল হাসান তালুকদার  ঢাকার উদ্দেশ্যে বের হলে আসামি  সেলিম  তাদের পথ রোধ করে এবং তাদের উপর হত্যার উদ্দেশ্যে ধারালো হাসুয়া  দিয়ে  অতর্কিতভাবে হামলা চালিয়ে গুরুতর রক্তাক্ত  জখম করে। গুরুতর জখম অবস্থায়  কামরুজ্জামান তালুকদার পিয়াস ও  মাহমুদুল হাসান তালুকদারকে  উদ্ধার করে বঙ্গমাতা  শেখ  ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল সিরাজগঞ্জে ভর্তি করা হয়। এরপর রোকনুজ্জামান তালুকদার বাদী হয়ে আসামি সেলিম খানের বিরুদ্ধে  মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী সিআইডি কর্মকর্তা পিয়াস ও মাহমুদুল হাসানকে  হত্যা চেষ্টার ঘটনাটি   প্রাথমিকভাবে প্রমাণ পাওয়ায়
আদালতে রিপোর্ট দাখিল করেন।

আসামি সেলিম বৃহস্পতিবার  সিরাজগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দিয়ে জামিন প্রার্থনা করে । এ সময় বিজ্ঞ আদালত আসামি সেলিমের জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category