• বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
Headline
মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ মতলব উত্তরে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ৮ লক্ষাধিক  টাকার ক্ষয়ক্ষতি ভিটামিন ‘এ’ শিশুকে সুরক্ষা দেয় এবং শিশুর মৃত্যু ঝুঁকি কমায়ঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  ৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার

কালশী বালুর মাঠে হবে বিনোদন পার্ক : প্রধানমন্ত্রী

Lovelu / ২৮৮ Time View
Update : রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৩

ডেস্ক নিউজঃ

প্রায় ১ হাজার ১২ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে রাজধানীর মিরপুরের কালশী ফ্লাইওভার এবং ইসিবি স্কয়ার থেকে কালশী হয়ে মিরপুর পর্যন্ত ছয় লেনের সড়ক। সদ্য উদ্বোধন হওয়া এ ফ্লাইওভারের পাশেই রয়েছে কালশী বালুর মাঠ। এই বালুর মাঠটিতে দৃষ্টিনন্দন বিনোদন পার্ক নির্মাণের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (১৯ ফেব্রুয়ারি) ইসিবি চত্বর থেকে মিরপুর পর্যন্ত সড়ক প্রশস্তকরণ এবং কালশী মোড়ে নির্মিত ফ্লাইওভার উদ্বোধন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে তিনি এ ঘোষণা দেন।

এসময় প্রধানমন্ত্রী বলেন, ‘ঢাকা শহরে আসলে খেলার মাঠ কিংবা চিত্তবিনোদনের জায়গার অভাব রয়েছে। যেখানে দাঁড়িয়ে আমি ব্ক্তৃতা করছি, এই মাঠ… আমি জানি, একটু ফাঁকা জায়গা দেখলেই অনেকে আসেন, বিল্ডিং বানাবেন, ঘর বানাবেন। অথচ আমাদের ছেলে-মেয়েদের খেলার জায়গা নেই। একটু খোলামেলা জায়গা থাকে না। বয়োবৃদ্ধদের চলাচলের জায়গা থাকে না। আমি আজ ঘোষণা দিচ্ছি, এই কালশী বালুর মাঠে এটা একটা বিনোদন পার্ক হবে।’

এসময় মিরপুরসহ আশাপাশের এলাকা থেকে আসা জনসাধারণ উচ্ছ্বাস প্রকাশ করে করতালির মাধ্যমে তার এই ঘোষণাকে স্বাগত জানান।

প্রধানমন্ত্রী বলেন, ‘এখানে খেলাধুলার ব্যবস্থা হবে। এই মাঠে শিশুদের জন্য পার্ক করা হবে। যুবকরা যেন ক্রিকেট, ফুটবল বা অন্যান্য খেলাধুলার প্র্যাকটিস করতে পারে, সেভাবেই এই মাঠকে সাজানো হবে। এছাড়া বয়স্করা যাতে করে এখানে হাঁটাচলা করতে পারে তার ব্যবস্থাও করা হবে।’

এখানে যারা আবাসিক প্রকল্প নেওয়ার পরিকল্পনা করেছিলেন, তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘যারা আবাসিক প্রকল্প করতে চান, তাদের জন্য আলাদা ব্যবস্থা করে দেওয়া যাবে। ঢাকা শহরতো এখন আর আগের মতো নেই। ধীরে ধীরে বর্ধিত হচ্ছে। যোগাযোগ ব্যবস্থাও ভালো হয়েছে, করা যাবে। কিন্তু মাঠ যেন বাদ থাকবে, এটা যেন বাদ থাকে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category