• রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
Headline
৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার নিজেকে আদর্শ ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবেঃ ড. জালাল উদ্দিন এমপি ১ দিনের সফরে মতলবে আসছেন ড.মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  মতলবে মাদকসহ আটক ফয়সাল মুন্সি শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত  আসামি সহ ৪জন গ্রেফতার  শ্রীনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত মতলবে সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ এর দাফন সম্পন্ন 

নানা আয়োজনে কুড়িগ্রামে ঢাকা পোস্টের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

Lovelu / ৩২৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৩

জেলা প্রতিনিধি,কুড়িগ্রাম:

৩ বছরে পর্দাপণ উপলক্ষে নানা আয়োজনে কুড়িগ্রামে শীর্ষ অনলাইন নিউজ পোটাল ঢাকা পোস্টের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সৈয়দ শামসুল হক মিলনায়তনে ঢাকা পোস্টের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী ও তৃতীয় বছরে পর্দাপণে আলোচনাসভা ও কেক কাটা হয়। এতে কুড়িগ্রাম প্রেসক্লাব সভাপতি রাজু মোস্তাফিজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন কুড়িগ্রামের জেলা প্রশাসক মো: সাইদুল আরীফ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম পৌর মেয়র কাজিউল ইসলাম, কুড়িগ্রাম সরকারী কলেজের অধ্যক্ষ মীর্জা নাসির উদ্দিন, কুড়িগ্রাম জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মন্জু, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ওবাইদুর রহমান।

এছাড়াও সিনিয়র সাংবাদিক এখন টিভির প্রতিনিধি মমিনুল ইসলাম মন্জু, দৈনিক কুড়িগ্রাম খবরের সম্পাদক এসএম ছানালাল বকসী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক ও সাংবাদিক শ্যামল ভৌমিক, বিটিভির ও যুগান্তরের সাংবাদিক আহসান হাবীব নিলু, এটিএন নিউজের প্রতিনিধি ইউসুফ আলমগীর, সময় টিভির প্রতিনিধি বাদশাহ সৈকত, ডিবিসি নিউজের প্রতিনিধি ওহাদুজ্জামান তুহিন, দীপ্ত টিভির প্রতিনিধি ইউনুস আলী, নিউজ ২৪ টিভির প্রতিনিধি হুমায়ুন কবির সূর্য, বৈশাখী টিভির প্রতিনিধি খন্দকার মাহফুজুর রহমান, একুশে টিভির প্রতিনিধি আতাউর রহমান বিপ্লবসহ ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় অনলাইন পত্রিকা ঢাকা পোস্টের নানা মানবিক নিউজের গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরে সাফল্য কামনা করেন বক্তারা। আলোচনাসভা শেষে কেক কাটেন অতিথিরা।

কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ বলেন, ঢাকা পোস্ট সারাদেশেই একটা সাড়া জাগিয়েছে। আমি ঢাকা পোস্টের অনেক মানবিক রিপোর্ট দেখেছি অনেক সুন্দর কাজ করে তারা। কুড়িগ্রাম যে প্রতিনিধি আছে জুয়েল রানা মানুষের কাছাকাছি গিয়ে রিপোর্ট গুলো করেন। ঢাকা পোস্ট আরও এগিয়ে যাক ও এ অঞ্চলের মাটি ও মানুষের জন্য বেশি বেশি কাজ করুক। এছাড়াও ঢাকা পোস্টের সম্পাদকসহ কর্মকর্তা কর্মচারী সবাইকে কুড়িগ্রাম প্রেস ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা।

কুড়িগ্রামের জেলা প্রশাসক মোঃ সাইদুল আরীফ বলেন, আমি নিজেও ঢাকা পোস্ট পত্রিকাটি পড়ি।যে মিডিয়াগুলি যত বেশি স্টার ও শক্তিশালী হবে তত বেশি সমাজের বিভিন্ন স্তরে কাজ হবে। আজকের এই দিনে ঢাকা পোস্টের যে অগ্রযাত্রা আশা করছি অব্যাহত থাকবে। ঢাকা পোস্ট ভবিষ্যতে আরও উন্নত সম্বুদ্ধ লাভ করবে এই প্রত্যাশায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category