• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
Headline
ভৈরবের কচুরিপানা সরিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিলেন যশোরের উষা আড়াই হাজার বন্ধু নিয়ে চুরাশিয়ান বাংলাদেশের দ্বিতীয় মহামিলন মেলা মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা

রায়গঞ্জে আড়াই কি:মি: সড়ক পাকা না হওয়ায়  জনদুর্ভোগ চরমে

Lovelu / ২১৬ Time View
Update : বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩

জি,এম স্বপ্না,সিরাজগঞ্জ :

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের নিজামগাঁতী থেকে গ্রামপাঙ্গাসী বাজার পর্যন্ত আড়াই কিলোমিটার আঞ্চলিক জনগুরুত্বপূর্ণ সড়কটি পাকা না হওয়ায় ৪- ৫ গ্রামের হাজার হাজার মানুষ পড়েছে চরম দুর্ভোগে।

সড়কটিতে শুধু ইট থাকার কারনে কোনো যানবাহন চলাচল করতে পারছে না। একটু বৃষ্টি হলেই সড়কের বিভিন্ন জায়গার গর্তে পানি জমে থাকে। ফলে যানবাহন চালকেরা আসতে চায় না এ সড়কে। জনগুরুত্বপূর্ণ সড়কটিতে বর্ষা মৌসুমে ছাত্র-ছাত্রীদের স্কুল, কলেজ ও মাদ্রাসায় যাতায়াতে নিদারুন কষ্টে পড়তে হয়।

সড়কটিতে নামকাওয়াস্তে হেরিং বোন, ইট বিছানো থাকায় খটখটির মধ্যে কোনো যানবাহন চলাচল করতে পারে না। এলাকার অধিকাংশ মানুষ কৃষির ওপর নির্ভরশীল। যাতায়াত সহ  খাদ্য শস্য যানবাহনে নিয়ে যেতে কয়েকগুন বেশি টাকা গুণতে হয়।

এ ব্যাপারে পাঙ্গাসী ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য বেল্লাল হোসেন খান বলেন, এলাকার জনসাধারনের চলাচলের জন্য এই সড়কটি খুবই গুরুত্বপূর্ণ। সড়কটি পাকা করন বিষয়ে অবশ্যই চেয়ারম্যান সাহেবের সাথে বসব।

সড়কটি পাকা করন বিষয়ে পাঙ্গাসী ইউপি চেয়ারম্যান  রফিকুল ইসলাম নান্নুর কাছে জানতে চাইলে তিনি জানান, নিজামগাতি টু গ্রামপাঙ্গাসী সড়কটি একটা জনগুরুত্বপূর্ণ সড়ক। সড়কটি পাকা করা খুবই দরকার। এ ব্যাপারে মাননীয় এমপি মহোদয়ের সঙ্গে যোগাযোগ করে পাকা করণের প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category