• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
Headline
শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করতে সমন্বিতভাবে কাজ করতে হবেঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  কুমিল্লা আদালত অঙ্গনের নান্দনিক পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত কুমিল্লায় জন্মাষ্টমী মহোৎসব ৪ঠা সেপ্টেম্বর কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন ১০ সেপ্টেম্বর কুমিল্লায় গৃহবধূ হত্যা: শ্বশুর-শাশুড়ি ও দেবরের যাবজ্জীবন।। স্বামী খালাস জামালপুরে ভাড়া বাসায় তালাবদ্ধ ফ্ল্যাট থেকে গৃহবধূর লাশ উদ্ধার: স্বামী পলাতক দীর্ঘদিন পর তিন বন্ধুর দেখা, গল্প-স্মৃতিচারণ আর খুনসুটিতে ফিরল হারানো দিনের স্মৃতি মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবেঃ ওসি কামরুল হাসান  মতলব উত্তরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে জশনে জুলুসে ও আলোচনা সভা ইলিশের রাজধানী চাঁদপুরের নদীর বুকে সুপ্রভাত মঞ্চের স্মরণীয় আনন্দযাত্রা

রায়গঞ্জে আড়াই কি:মি: সড়ক পাকা না হওয়ায়  জনদুর্ভোগ চরমে

Lovelu / ১৯৭ Time View
Update : বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩

জি,এম স্বপ্না,সিরাজগঞ্জ :

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের নিজামগাঁতী থেকে গ্রামপাঙ্গাসী বাজার পর্যন্ত আড়াই কিলোমিটার আঞ্চলিক জনগুরুত্বপূর্ণ সড়কটি পাকা না হওয়ায় ৪- ৫ গ্রামের হাজার হাজার মানুষ পড়েছে চরম দুর্ভোগে।

সড়কটিতে শুধু ইট থাকার কারনে কোনো যানবাহন চলাচল করতে পারছে না। একটু বৃষ্টি হলেই সড়কের বিভিন্ন জায়গার গর্তে পানি জমে থাকে। ফলে যানবাহন চালকেরা আসতে চায় না এ সড়কে। জনগুরুত্বপূর্ণ সড়কটিতে বর্ষা মৌসুমে ছাত্র-ছাত্রীদের স্কুল, কলেজ ও মাদ্রাসায় যাতায়াতে নিদারুন কষ্টে পড়তে হয়।

সড়কটিতে নামকাওয়াস্তে হেরিং বোন, ইট বিছানো থাকায় খটখটির মধ্যে কোনো যানবাহন চলাচল করতে পারে না। এলাকার অধিকাংশ মানুষ কৃষির ওপর নির্ভরশীল। যাতায়াত সহ  খাদ্য শস্য যানবাহনে নিয়ে যেতে কয়েকগুন বেশি টাকা গুণতে হয়।

এ ব্যাপারে পাঙ্গাসী ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য বেল্লাল হোসেন খান বলেন, এলাকার জনসাধারনের চলাচলের জন্য এই সড়কটি খুবই গুরুত্বপূর্ণ। সড়কটি পাকা করন বিষয়ে অবশ্যই চেয়ারম্যান সাহেবের সাথে বসব।

সড়কটি পাকা করন বিষয়ে পাঙ্গাসী ইউপি চেয়ারম্যান  রফিকুল ইসলাম নান্নুর কাছে জানতে চাইলে তিনি জানান, নিজামগাতি টু গ্রামপাঙ্গাসী সড়কটি একটা জনগুরুত্বপূর্ণ সড়ক। সড়কটি পাকা করা খুবই দরকার। এ ব্যাপারে মাননীয় এমপি মহোদয়ের সঙ্গে যোগাযোগ করে পাকা করণের প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category