• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
Headline
শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার নিজেকে আদর্শ ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবেঃ ড. জালাল উদ্দিন এমপি ১ দিনের সফরে মতলবে আসছেন ড.মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  মতলবে মাদকসহ আটক ফয়সাল মুন্সি শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত  আসামি সহ ৪জন গ্রেফতার  শ্রীনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত মতলবে সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ এর দাফন সম্পন্ন  মতলবে মাদক-বাল্যবিবাহ-কিশোর গ্যাং বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত 

পলাশবাড়ীতে বই  উৎসব পালিত 

Lovelu / ২৬৯ Time View
Update : রবিবার, ১ জানুয়ারী, ২০২৩

মোঃ সাজেদুল ইসলামঃ
পহেলা জানুয়ারি বছরের প্রথম দিনে শিক্ষক শিক্ষার্থীদের বিপুল উৎসাহ উদ্দীপনায় আনন্দ ঘন পরিবেশের মধ্য দিয়ে বই উৎসব পালিত হয়েছে। সারাদেশের ন্যায় আনুষ্ঠানিক ভাবে গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলায় প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়।
 এবছর পলাশবাড়ী উপজেলায় ২৬৭ টি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ২৮ হাজার শিক্ষার্থীকে, ৪৬ টি মাধ্যমিক বিদ্যালয়ে প্রায় ১৯ হাজার শিক্ষার্থী এবং ১৮টি মাদ্রাসায় প্রায় ৩ হাজার শিক্ষার্থীসহ মোট ৫০ হাজার শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেয়া হয়েছে। এছাড়াও নতুন  কারিকলাম অনুযায়ী ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর পাঠদান কার্যক্রম শুরু করা হয়।
বই বিতরণ উৎসবে আজ রবিবার সকালে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ও এসএম হাইস্কুল মাঠে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে বই বিতরণ করা হয়। পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়নের সভাপতিত্বে আলোচনা সভায় ও বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির  বক্তব্য রাখেন পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদুৎ।
আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম লিপন, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম মন্ডল, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাজমা খাতুন, মাধ্যমিক শিক্ষা অফিসার মুহাম্মদ মহাতাব হোসেন, পলাশবাড়ী এস এম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশীল চন্দ্র সরকার, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদার রহমানসহ অন্যান্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category