• সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
Headline
মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ মতলব উত্তরে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ৮ লক্ষাধিক  টাকার ক্ষয়ক্ষতি ভিটামিন ‘এ’ শিশুকে সুরক্ষা দেয় এবং শিশুর মৃত্যু ঝুঁকি কমায়ঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  ৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার

মতলবে বেগম রোকেয়া দিবসে শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা ও আলোচনা সভা

Lovelu / ২৭২ Time View
Update : শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ

সবার মাঝে ঐক্য গড়ি, নারী ও শিশু নির্যাতন বন্ধ করি’এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস-২০২২ উদযাপন উপলক্ষে জয়িতা অন্বেষণ বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের আওতায় শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৯ ডিসেম্বর) বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসানের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা আক্তারের সঞ্চালনায় বক্তব্য রাখেন ছেংগারচর পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মো. আল এমরান খান, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মুজাম্মেল হক, এসআই আল আমিন, সাংবাদিক শামসুজ্জামান ডলার, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক একে আজাদ, উপজেলার শ্রেষ্ঠ জয়িতা সুলতানা রাজিয়া, মাহবুব আক্তার জয়ী প্রমুখ।

আলোচনা সভা শেষে ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ শীর্ষক কার্যক্রম এর ৫ ক্যাটাগরীর শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা। এরমধ্যে নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা নারী মাহাবুবা আক্তার রুমি, অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারী মোসা. রিনা বেগম, শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী সুলতানা রাজিয়া, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা নারী নাহিমা বেগম ও সফল জননী নারী তাছলিমা আলম। এই পাঁচ জনকে ৫ টি ক্যাটাগরিতে সম্মাননা প্রদান করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category