• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
Headline
মাদক ও সন্ত্রাসীদের কোনো ঠাঁই হবে না : ড. জালাল উদ্দিন এমপি শিক্ষা একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির প্রধান ভিত্তিঃ ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি নকলায় কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় অংশ নিলো ১,৫৬০ শিক্ষার্থী ময়মনসিংহে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা শুরু, বগুড়ার পর এগোবে প্রকল্প: বিমানমন্ত্রী মতলব উত্তরে ২৮০ কাব সদস্য নিয়ে কাব ক্যাম্পুরী শুরু মতলবে কিশোরী বান্ধব স্বাস্থ্য সচেতনতার ফ্রী মেডিকেল ক্যাম্প আব্দুল আজিজ ফাউন্ডেশনের উদ্যোগে এতিমখানায় মৌসুমি ফল ও শিক্ষা উপকরণ বিতরণ কুমিল্লায় ১৯ বছরের পুরোনো ডাকাতি মামলার রায়।। একজনের ১০ ও সাতজনের ৮ বছর কারাদণ্ড মতলব উত্তরে এতিম শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন

মতলবে বেগম রোকেয়া দিবসে শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা ও আলোচনা সভা

Lovelu / ৩০৫ Time View
Update : শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ

‘সবার মাঝে ঐক্য গড়ি, নারী ও শিশু নির্যাতন বন্ধ করি’এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস-২০২২ উদযাপন উপলক্ষে জয়িতা অন্বেষণ বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের আওতায় শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৯ ডিসেম্বর) বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসানের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা আক্তারের সঞ্চালনায় বক্তব্য রাখেন ছেংগারচর পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মো. আল এমরান খান, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মুজাম্মেল হক, এসআই আল আমিন, সাংবাদিক শামসুজ্জামান ডলার, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক একে আজাদ, উপজেলার শ্রেষ্ঠ জয়িতা সুলতানা রাজিয়া, মাহবুব আক্তার জয়ী প্রমুখ।

আলোচনা সভা শেষে ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ শীর্ষক কার্যক্রম এর ৫ ক্যাটাগরীর শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা। এরমধ্যে নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা নারী মাহাবুবা আক্তার রুমি, অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারী মোসা. রিনা বেগম, শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী সুলতানা রাজিয়া, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা নারী নাহিমা বেগম ও সফল জননী নারী তাছলিমা আলম। এই পাঁচ জনকে ৫ টি ক্যাটাগরিতে সম্মাননা প্রদান করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category