• শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
Headline
৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার নিজেকে আদর্শ ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবেঃ ড. জালাল উদ্দিন এমপি ১ দিনের সফরে মতলবে আসছেন ড.মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  মতলবে মাদকসহ আটক ফয়সাল মুন্সি শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত  আসামি সহ ৪জন গ্রেফতার  শ্রীনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত মতলবে সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ এর দাফন সম্পন্ন 

শ্রীনগর বাজারে পাওয়া যাচ্ছে খেজুরগুড়, ঘরে ঘরে পিঠে উৎসব

Lovelu / ২৮৬ Time View
Update : মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২

আব্দুল মান্নান সিদ্দিকীঃ

হেমন্ত শেষ শীতের আগমনে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার বাজার গুলোতে পাওয়া যাচ্ছে খেজুরের গুড়।গ্রাম অঞ্চলের ঘরে ঘরে শুরু হয়েছে শীতকালীন পিঠের পুলি তৈরি উৎসব । ক্রেতারা তা ক্রয় করে বাড়িতে নিয়ে যাচ্ছেন।

ক্রেতা হালিমা এ প্রতিনিধিকে জানান,শীত পড়াতে তিনি নাতি নাতনিদের জন্য পিঠা বানাবেন,এজন্য বাজারে এসেছিলেন খেজুরের গুড় ক্রয় করতে,দুইশত টাকা কেজি দরেতিন কেজি খেজুরের গুড় তিনি ক্রয় করলেন।

খেজুরের গুড় বিক্রেতা,আব্দুল মান্নান মাঝি তার দোকানে খেজুরের গুড় প্রতি কেজিএকশত ষাট,একশত আশি ও দুইশত টাকায় বিক্রি করছেন। তিনি জানান শীত পড়ার কারণেখেজুরের গুড় ভালো বিক্রি হচ্ছে।

খেজুরের গুড় বিক্রেতা আব্দুল খালেকের কাছে,এ প্রতিনিধি জানতে চান,বাজারে যে সব খেজুরের গুড় বিক্রি হচ্ছে তা কতটুকু মানসম্মত? তিনি জানান,বাজারে বিক্রয়কৃত খেজুরের গুড় গুলো মোটামুটি মানসম্মত।ভালো মানের খেজুরের গুড় কিনতে হলে প্রতি কেজি গুড়ের মূল্য পরে এক হাজার থেকে বারোশো টাকায়।

গ্রাম অঞ্চলের মানুষ বেশির ভাগই দরিদ্র তাই তারাকম দামের গুড় কিনতে আগ্রহী এগুড় ক্রয় করে তারা শীতকালীন পিঠা, পায়েস বানিয়ে নিজেরা খান,অতিথি আপ্যায়ন করেন এবং আত্মীয়-স্বজনদের মাঝে বিলি করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category