• সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
Headline
মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ মতলব উত্তরে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ৮ লক্ষাধিক  টাকার ক্ষয়ক্ষতি ভিটামিন ‘এ’ শিশুকে সুরক্ষা দেয় এবং শিশুর মৃত্যু ঝুঁকি কমায়ঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  ৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার

রূপগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

Lovelu / ৩১৪ Time View
Update : শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২

মোঃ রাসেল মোল্লা, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)ঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোঃ জাহেদ আলীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। গতকাল ২৫ নভেম্বর শুক্রবার বিকেলে কায়েতপাড়া ইউনয়িন পরিষদ ও কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে এ সংবাদ সম্মেলন করা হয়। কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন ও লিখিত বক্তব্য পাঠ করেন কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোঃ জাহেদ আলী।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হকার্সলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি জাকারিয়া হানিফ, কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আলহাজ্ব মোয়াজ্জেম হোসেন, রূপগঞ্জ উপজেলা যুব মহিলালীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য সেলিনা আক্তার রিতা, কায়েতপাড়া ইউপি সদস্য আলতাফ হোসেন, ওমর ফারুক ভুঁইয়া, সুরুজ মিয়া, পিয়ারা বেগম, কায়েতপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আশিক ইকবাল, কায়েতপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আলমগীর হোসেন ও সাধারণ সম্পাদক নাজমুল হোসেন প্রমুখ।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, বিএনপি-জামাত সন্ত্রাস ও নৈরাজ্যের পাশাপাশি অপপ্রচারেও লিপ্ত রয়েছে। বাংলাদেশ যখন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে ঠিক তখনই তারা সরকারের বিরুদ্ধে চক্রান্ত ও অপপ্রচারে লিপ্ত হচ্ছে। তারই অংশ হিসেবে কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জাহেদ আলীকে জড়িয়ে তারা অপপ্রচার করে আসছে। অবিলম্বে কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জাহেদ আলীসহ আওয়ামীলীগের বিরুদ্ধে অপপ্রচার বন্ধ করতে হবে। অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category