• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
Headline
জনস্বার্থে বাস্তবায়ন করা যেকোনো উন্নয়ন প্রকল্পের কাজ অবশ্যই নির্ধারিত মান বজায় রাখতে হবেঃ অ্যাড. একেএম সলিম উল্ল্যা সেলিম রংপুরে একই পরিবারের চারজন নিহত: শোক ও বিচারের দাবিতে কুমিল্লায় এক মিনিট নীরবতা **অনন্ত আলোর ফোয়ারা** ত্রিশালে ঋণ সহায়তা ও গাছের চারা বিতরণ শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করতে সমন্বিতভাবে কাজ করতে হবেঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  কুমিল্লা আদালত অঙ্গনের নান্দনিক পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত কুমিল্লায় জন্মাষ্টমী মহোৎসব ৪ঠা সেপ্টেম্বর কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন ১০ সেপ্টেম্বর কুমিল্লায় গৃহবধূ হত্যা: শ্বশুর-শাশুড়ি ও দেবরের যাবজ্জীবন।। স্বামী খালাস জামালপুরে ভাড়া বাসায় তালাবদ্ধ ফ্ল্যাট থেকে গৃহবধূর লাশ উদ্ধার: স্বামী পলাতক

পণ্যের বাজার বহুমুখীকরণ করতে হবে- বাণিজ্যমন্ত্রী

Lovelu / ৩০৪ Time View
Update : মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২

মোঃ রাসেল মোল্লা,নারায়ণগঞ্জঃ

বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি বলেছেন, পণ্য ও পণ্যের বাজার বহুমুখীকরণ করতে হবে। প্রতিযোগিতাপূর্ণ ও পরিবর্তনশীল বিশ্ব বাজারে দেশের পণ্য-সামগ্রী বাজারজাতকরণ, আন্তর্জাতিক ক্রেতাদের চাহিদা অনুযায়ী পণ্যের গুণগত মানোন্নয়ন করতে হবে। টেকসই উন্নয়নের উপায় অন্বেষণ, নতুন নতুন পণ্য উদ্ভোবন করতে হবে। আমদানিকারকদের নিকট সময়মত পণ্য উপস্থাপন ও বাজারে নিজেদের অবস্থান সুদৃঢ়করণ করতে হবে। বৈদেশিক মুদ্রা আহরণ ও ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। গতকাল ২২ নভেম্বর মঙ্গলবার বিকেলে পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ একজিবিশন সেন্টারে রপ্তানি উন্নয়ন ব্যুরোর উদ্যোগে আয়োজিত জাতীয় রপ্তানি ট্রফি ২০১৮-১৯ বিতরণী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

ট্রফি বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এফবিসিসিআইয়ের সভাপতি মোঃ জসীম উদ্দিন, রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান এএইচএম আহসান, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ছালাউদ্দিন ভুঁইয়া প্রমুখ।

পরে ৭১টি প্রতিষ্ঠানের মধ্যে ১ভরি করে ২৯টি স্বর্ণপদক, ২৪টি রৌপ্য ও ১৮ টি ব্রোঞ্জ ট্রফি প্রদান করা হয়। তবে বঙ্গবন্ধু শেখ মুজিব রপ্তানি ট্রফিতে ২ভরি ওজনের স্বর্ণপদক দেওয়া হয়। রপ্তানি আয়গত প্রবৃদ্ধি, নতুন পণ্যের সংযোজন, নতুন বাজারে প্রবেশ, কমপ্লায়েন্স প্রতিপালনের মূল্যায়নের ভিত্তিতে ট্রফি প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category