• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
Headline
কুমিল্লায় মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ: আদালতে ইমনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি তেলের দাম বৃদ্ধির খবরে ছেংগারচর বাজারে অধিকাংশ দোকান বন্ধ, সিন্ডিকেটের অভিযোগ ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত ফিডের দামে দিশেহারা, লোকসানে বন্ধ হচ্ছে ত্রিশালের পোল্ট্রি খামার সুজাতপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মতলব উত্তর থানা পুলিশের উদ্যোগে ইসলামাবাদ ইউনিয়নে মাদক বিরোধী র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত সংবাদ প্রচারের পর  মতলব উত্তরে খাল খনন উদ্বোধন মতলব উত্তরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণ শুরু থিওসোফিক্যাল সোসাইটির কুমিল্লা লজ সংস্কার কাজ পরিদর্শনে সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু আজকের শিশু আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিকঃ ডা. জুবাইদা রহমান

শ্রীনগরে টিউবওয়েল চুরির হিড়িক

Lovelu / ৩৩৬ Time View
Update : রবিবার, ২০ নভেম্বর, ২০২২

আব্দুল মান্নান সিদ্দিকীঃ

শ্রীনগরে ছিঁচকে চোরের অত্যাচারে অতিষ্ঠ সাধারণ মানুষ।গাঁজাসহ নানা নেশার টাকা জোগার করতে এমন ছোটছোট চুরি হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

রবিবার ২০ নভেম্বর আনুমানিক রাত দুইটার সময় শ্রীনগর উপজেলা সদর ইউনিয়নের দয়হাটা টেক্কামার্কেটে দুইটা টিওয়বওয়েলের মাথা চুরির ঘটনা ঘটেছে।

মার্কেটের দোকানের মালামালসহ ও টিউবওয়েলেের মাথা কে বা কাহারা রাতের আধারে চুরি করে নিয়ে যায় এমন নানা প্রশ্ন করে এর প্রতিকার চেয়েছে স্থানীয় ব্যক্তিবর্গ । কিছুদিন আগে টেক্কামার্কেটের বড় দোকানদার মোঃ সিরাজুল ইসলামের দোকান থেকে নগদ অর্থ সহ দুই লক্ষাধিক টাকার মালামাল চুরি হয়।সেই রেশ না কাটতেই কয়েকদিনের ব্যবধানে মার্কেটের অন্যদোকান থেকেও ডিজেল ভর্তি ড্রাম চুরি হয়েছে তার কোন প্রতিকার না হওয়ায় একের পর এক এমন চুরির ঘটনা ঘটছে বলে জানান দোকানীরা।

স্থানীয়দের অভিযোগ, রাত হলেই কয়েকটি এলাকায় বিভিন্ন ধরনের মাদক সেবীদের আনাগোনা বাড়ে।দারিদ্র্য পরিবারে জন্ম নেওয়া এসব লোকজন মাদকাসক্ত হওয়ায় তারা এলাকায় ছোট ছোট চুরির কাজে জড়িয়ে পড়ছে। বর্ষাকালে ঘাট থেকে নৌকা চুরি,বাড়ির রান্নাঘর হতে রান্নার সামগ্রী চুরি,দোকান থেকে মালামাল,অবশেষে কলের মাথা প্রতিনিয়ত চুরি হচ্ছে।প্রশাসনের জরুরি হস্তক্ষেপ না হলে এর পরিধি আরও বাড়বে বলে মত বিশেষজ্ঞদের।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোঃ আমিনুল ইসলাম বলেন, আগের চেয়ে অনেকাংশে অপরাধ কমেছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে। উপরোক্ত বিষয় গুলোতে অভিযোগ পেলে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category