• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
Headline
আড়াই হাজার বন্ধু নিয়ে চুরাশিয়ান বাংলাদেশের দ্বিতীয় মহামিলন মেলা মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা সলঙ্গায় জাফর আলী স্কুলে ‘নজরুল বর্ষ’ উদযাপন

শ্রীনগরে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

Lovelu / ৩১৩ Time View
Update : বুধবার, ১৬ নভেম্বর, ২০২২

আব্দুল মান্নান সিদ্দিকীঃ

মুন্সীগঞ্জের শ্রীনগরে উপজেলা শাখার বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ নভেম্বর বিকেল ৩টায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রস্তুতি কমিটির আহবায়ক জহিরুল হক নিশাত সিকদারের সভাপতিত্বে শ্রীনগর স্টেডিয়ামে সম্মেলনের ১ম অধিবেশনে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাসিম।

সম্মেলনের উদ্বোধক করেন মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আল মাহমুদ বাবু ও প্রধান বক্তা হিসেবে ছিলেন, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম পিন্টু।

সভায় প্রস্তুত কমিটির সদস্য সচিব হামিদুল্লাহ খান মুন এর সঞ্চালনায় সম্মানিত বিশেষ অতিথি উপস্থিত থেকে বক্তব্য রাখেন,মুন্সীগঞ্জ-৩ আসনের এমপি এ্যাডঃ মৃণাল কান্তি দাস।

বিশেষ অতিথি উপস্থিত ছিলেন , কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, সাধারন সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু, আওয়ালীগের সাবেক স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ বদিউজ্জামান ডাবলু, স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক নাফিউল করিম নাফা।

এছাড়াও অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী তোফাজ্জল হোসেন, সহ-সভাপতি সেলিম আহম্মেদ ভূইয়া, স্বেচ্ছাসেবক লীগের উপদেষ্ঠা মন্ডলীর সদস্য গোলাম সারোয়ার মামুন, ঢাকা দক্সিনের সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবির, মুক্তিযোদ্ধা বিষয়ক উপ-কমিটির সদস্য মাকসুদ আলম ডাবলু, জাতীয় পরিষদ সদস্য ইঞ্জিঃ জহিরুল ইসলাম ইসহাক প্রমুখ।
আলোচনা শুরুর পূর্বে নেতাকর্মীদের অংশগ্রহণে বর্ণাঢ্য র‍্যালী ও দলীয় এবং জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশে গান অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category