• সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
Headline
মারকাযুল কুরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসায় ছবক প্রদান ও নবীনবরণ মতলব উত্তরে মেঘনা নদীতে নৌ পুলিশের অভিযানে ২০ জেলে গ্রেপ্তার, জাল জব্দ ত্রিশালে তারুণ্য ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন গজরা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শাহ আলম লস্করের গণসংযোগ  “অসাম্প্রদায়িক রাজনীতি ও আমাদের স্বপ্নের সমতার বাংলাদেশ” চার দিনেও ফেরেনি মালয়েশিয়ায় দুর্ঘটনায় নিহত নাহিদের মরদেহ মতলব উত্তরে উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসবের নবমী পূজা উদযাপন শ্রীনগরে বেদনা-বিধুর পরিবেশে দুর্গাদেবীকে বিদায় মতলবে লুঙ্গির কোমর থেকে ওয়ান শুটার গান উদ্ধার, গ্রেপ্তার ১ মতলবে অভিযানে ৩০ হাজার মিটার কারেন্ট  জাল ও ২৮ কেজি ইলিশ মাছ জব্দ, আটক ৪

শ্রীনগরের মধ্য বাঘড়া আলহেরা আইডিয়াল মাদ্রাসার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের  বিদায় অনুষ্ঠান 

Lovelu / ৪৪৩ Time View
Update : বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২

আব্দুল মান্নান সিদ্দিকীঃ

১০ নভেম্বর সকাল ১০ ঘটিকায় মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলা মধ্য বাঘড়া আলহেরা আইডিয়াল মাদ্রাসার আসন্ন পঞ্চম শ্রেণীর বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ কারী ছাত্র-ছাত্রীদের  বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয় ।উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহেরা আইডিয়াল মাদ্রাসার ব্যবস্থাপনা পর্ষদের সভাপতি মাওলানা আব্দুল কাদের নাঈমী।

বক্তব্য রাখেন, শ্রীনগর উপজেলা প্রেসক্লাবের সদস্য ও সংবাদদাতা আব্দুল মান্নান সিদ্দিকী ও আলহেরা আইডিয়াল মাদ্রাসার ব্যবস্থাপনা পর্ষদের সহ-সভাপতি মির্জা আলম তালুকদার,মধ্য  বাঘড়া আলহেরা আইডিয়াল মাদ্রাসার অধ্যক্ষএ, এইচ, এম বেলাল বিন নাসের,শিক্ষক মোঃ আলম সিদ্দিকী,মোঃ সুমন দেওয়ান,হাফেজ আলী হায়দার,রাসেল শেখ প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন  রিমন হোসেন।

অনুষ্ঠান সূচির মধ্যে ছিল পবিত্র কোরআন হতে তেলাওয়াত, তরজমা, তাফসীর,নাত হামদ, প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ।
দ্বিতীয় পর্বে দোয়া মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা বিল্লাল হুসাইন। অনুষ্ঠান শেষে সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।

এখানে বিশেষভাবে উল্লেখ্য যে,মধ্যবাগড়া আলহেরা আইডিয়াল মাদ্রাসাটিপঞ্চম শ্রেণিরপ্রাথমিক সমাপনী পরীক্ষা ফলাফলে মুন্সিগঞ্জ জেলার মধ্যে একটি শ্রেষ্ঠ শিক্ষাপীঠহিসাবে স্বীকৃতিপ্রাপ্ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category