• সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
Headline
মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ মতলব উত্তরে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ৮ লক্ষাধিক  টাকার ক্ষয়ক্ষতি ভিটামিন ‘এ’ শিশুকে সুরক্ষা দেয় এবং শিশুর মৃত্যু ঝুঁকি কমায়ঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  ৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার

সুন্দরগঞ্জ উপজেলায় ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন 

Lovelu / ২৮১ Time View
Update : বুধবার, ৯ নভেম্বর, ২০২২

মোঃ সাজেদুল ইসলাম, গাইবান্ধা:
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে বুধবার দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার আয়োজন করেন উপজেলা প্রশাসন ।
উক্ত মেলার চারটি প্যাভিলিয়নে (প্যাভিলিয়ন ১ঃ উদ্ভাবনী উদ্যোগ এবং স্টার্টাপ, প্যাভিলিয়ন ২ঃ ডিজিটাল সেবা, প্যাভিলিয়ন ৩ঃ হাতের মুঠোয় সেবা ও প্যাভিলিয়ন ৪ঃ শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান) সরকারি দপ্তর, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও ইউনিয়ন ডিজিটাল সেন্টার অংশগ্রহন করে।
সকালে একটি  বর্ণাঢ্য  র‍্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। তারপর ফিতা কেটে মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব আশরাফুল আলম সরকার।
এসময় উপস্থিত ছিলেন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, গগণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক -শিক্ষার্থী, ব্যাংক কর্মকর্তা- কর্মচারীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তারপর আগত অতিথিবৃন্দ মেলায় স্থাপিত স্টলসমূহ পরিদর্শন করেন। বিকালে উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে পুরস্কার বিতরণী  ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমাপনী অনুষ্ঠানে সরকারের ডিজিটাল উদ্যোগসমূহ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রত্যেক প্যাভিলিয়ন থেকে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী দপ্তর/ প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category