• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
Headline
আড়াই হাজার বন্ধু নিয়ে চুরাশিয়ান বাংলাদেশের দ্বিতীয় মহামিলন মেলা মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা সলঙ্গায় জাফর আলী স্কুলে ‘নজরুল বর্ষ’ উদযাপন

নাগরপুরে ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত

Lovelu / ৩১৪ Time View
Update : মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২

মো. আমজাদ হোসেন রতন, নাগরপুর(টাঙ্গাইল)ঃ
“উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে টাঙ্গাইলের নাগরপুরে ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা কমপ্লেক্স চত্বরে এ ডিজিটাল মেলা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (৮ নভেম্বর) সকালে বেলুন উড়িয়ে মেলার শুভ সূচনা করেন,  উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) ওয়াহিদুজ্জামান। এ উপলক্ষে প্রশাসনের উদ্যোগে একটি বর্নাঢ্য র‌্যালী বের করেন। র‌্যালীটি উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হন।
উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) ওয়াহিদুজ্জামান এর সভাপতিত্বে ও সহকারি শিক্ষা অফিসার জিএম ফুয়াদ এর পরিচলনায় প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে মাধ্যেমে বক্তব্য রাখেন, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু। মেলায় আরো বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মো. ইকবাল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর, মহিলা চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা, উপজেলা কৃষি অফিসার মো. আব্দুল মতিন বিশ্বাস, নাগরপুর থানার তদন্ত কর্মকর্তা হাসান সরকার জাহিদ, উপজেলা সহকারি প্রোগ্রাম অফিসার মো. হাবিবুর রহমান প্রমুখ।
এতে নাগরিক বান্ধব ডিজিটাল সেবা প্রদানের ব্যবস্থার পাশা পাশি সকল প্রক্রিয়া অবহিতকরণ, উন্নয়ন ও সেবা সম্পর্কে নাগরিকদের মতামত গ্রহণের ব্যবস্থা রাখা হয়েছে এবং মেলায় স্থানীয় উদ্ভাবন সমূহ প্রদর্শনের ব্যবস্থা করা হয়। এছাড়াও বিকেলে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মেলাটি শেষ হবে ।
এ সময় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থী ও নাগরপুর প্রেসক্লাবের সকল প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াসহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category