• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
Headline
আড়াই হাজার বন্ধু নিয়ে চুরাশিয়ান বাংলাদেশের দ্বিতীয় মহামিলন মেলা মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা সলঙ্গায় জাফর আলী স্কুলে ‘নজরুল বর্ষ’ উদযাপন

নোয়াখালীর চাটখিলে বিএনপির মতবিনিময় সভায়

Lovelu / ৩২৪ Time View
Update : শনিবার, ৫ নভেম্বর, ২০২২

ম.ব.হোসাইন নাঈমঃ

নোয়াখালীর চাটখিল উপজেলা মোহাম্মদপুর ইউনিয়ন পূর্ব অঞ্চল বিএনপির মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়।

শুক্রবার ৪নভেম্বর বিকাল ৩টার সময় ঐতিহ্য বাহি জনতা হাই স্কুল মাঠে মোহাম্মদপুর ইউনিয়ন (পূর্ব) বিএনপির সাবেক সভাপতি আব্দুল হালিম বিএসসির সভাপতিত্বে মোহাম্মদপুর ইউনিয়ন (পূর্ব) বিএনপির সাবেক (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক নুরুল আমিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির অন্যতম সদস্য ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং মোহাম্মদপুর ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান আবু ছায়েদ চৌধুরী।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহব্বায়ক এডঃ আবু হানিফ, সদস্য সচিব শাহজান রানা, যুগ্ম আহব্বায়ক আলাউদ্দিন ভূঁইয়া, যুগ্ম আহব্বায়ক ইমাম হোসেন টিপু, যুগ্ম আহব্বায়ক ও নোয়াখালী জেলা যুবদলের সহ-সভাপতি, উপজেলা যুবদল সাবেক সভাপতি আনিছ আহমেদ হানিফ, যুগ্ম আহব্বায়ক শাহজান খাঁন শাজু, যুগ্ম আহব্বায়ক মিজানুর রহমান, সদস্য নুরুল হুদা পিন্টু, নূর নবী চৌধুরী।

আরো বক্তব্য রাখেন উপজেলা যুবদলের যুগ্ম আহব্বায়ক সুলতান বাবর, সাইফুল আজম জগলু, ফখরুদ্দিন ফিরোজ, ইউনিয়ন যুবদলের সভাপতি নুর নবী চৌধুরী, সাধারন সম্পাদক মহসিন পারভেজ, সাংগঠনিক সম্পাদক এডভোকেট আনোয়ার হোসেন ভূঁইয়া, জেলা স্বেচ্ছাসেবক দলনেতা ও ইউনিয়ন ছাত্রদল সভাপতি মনির হোসেন শুভ, জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম হাসান প্রমূখ।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, আগামী কিছুদিনের মধ্যেই ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হবে। দলের নিবেদিত প্রাণ কর্মী বান্ধব ত্যাগি ব্যক্তিদের কে নিয়ে একটি সুন্দর আহ্বায়ক কমিটি দেওয়া হবে। তাদের নেতৃত্বে ইউনিয়ন বিএনপি একটি সুন্দর পূর্ণাঙ্গ কমিটি উপহার দিতে পারবে বলে বিশ্বাস করি।

সভায় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং
ইউনিয়ন বিএনপি, যুবদল, মৎস্যজীবী দল, সেচ্ছাসেবকদল, ছাত্রদল সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দু উপস্থিত ছিলো।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category