• সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
Headline
মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ মতলব উত্তরে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ৮ লক্ষাধিক  টাকার ক্ষয়ক্ষতি ভিটামিন ‘এ’ শিশুকে সুরক্ষা দেয় এবং শিশুর মৃত্যু ঝুঁকি কমায়ঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  ৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার

ডোমারে জাতীয় যুব দিবস উপলক্ষে যুব র‍্যালি ও আলোচনা সভা

Lovelu / ৩১৬ Time View
Update : মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২
ai

মোঃ সাহিদুল ইসলাম ,নীলফামারীঃ

প্রশিক্ষিত যুব উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে প্রতি বছরের ন্যায় যথাযথ মর্যাদায় নীলফামারীর ডোমারেও জাতীয় যুব দিবস ২০২২ ইং উপলক্ষে যুবর‍্যালী আলোচনা সভা ও প্রশিক্ষিত যুবক এবং যুবমহিলাদের মাঝে সনদ ও ঋন বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ১ নভেম্বর সকালে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়াল ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাতীয় ভাবে দিবসটির শুভ উদ্বোধন ঘোষণা করেন। এরই ধারাবাহিকতায় উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্তর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার  মোঃ রমিজ আলমের সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল মালেক সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, উদ্দোক্তা ও সফল নারী সংগঠক আসমা সিদ্দিকা বেবি প্রমুখ।

আলোচনার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবুল কাশেম।

উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা এসএম হাবিব মর্তুজার সঞ্চালনায় আলোচনা সভা শেষে প্রশিক্ষিত ৩০ জন যুবক ও যুবমহিলার মাঝে সনদপত্র বিতরণ এবং প্রশিক্ষিত ৪ জন যুবকের মাঝে ৫০ হাজার টাকার যুবঋনের চেক বিতরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category