• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
Headline
রূপগঞ্জে নাশকতা প্রতিরোধে যুবদলের বিক্ষোভ মিছিল ও মোটর সাইকেল শোডাউন ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিদ্দিকা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ে আলোচনা ও দোয়া জনস্বার্থে বাস্তবায়ন করা যেকোনো উন্নয়ন প্রকল্পের কাজ অবশ্যই নির্ধারিত মান বজায় রাখতে হবেঃ অ্যাড. একেএম সলিম উল্ল্যা সেলিম রংপুরে একই পরিবারের চারজন নিহত: শোক ও বিচারের দাবিতে কুমিল্লায় এক মিনিট নীরবতা **অনন্ত আলোর ফোয়ারা** ত্রিশালে ঋণ সহায়তা ও গাছের চারা বিতরণ শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করতে সমন্বিতভাবে কাজ করতে হবেঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  কুমিল্লা আদালত অঙ্গনের নান্দনিক পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত কুমিল্লায় জন্মাষ্টমী মহোৎসব ৪ঠা সেপ্টেম্বর কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন ১০ সেপ্টেম্বর

কুড়িগ্রামে নানা আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে পালিত

Lovelu / ২০৫ Time View
Update : শনিবার, ২৯ অক্টোবর, ২০২২

মাসুদ রানা, কুড়িগ্রামঃ

“কমিউনিটি পুলিশের মূলমন্ত্র, শান্তি শৃঙ্খলা সর্বত্র” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পুলিশের সাথে জনগণের সম্পৃক্ততা বৃদ্ধি ও পুলিশিং কার্যক্রম আরও গতিশীল করার জন্য কমিউনিটি পুলিশিং ডে-২০২২ পালন করা হয়েছে।

শনিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় কুড়িগ্রাম জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালী পুলিশ সুপারের কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পুলিশ লাইন্স মাল্টিপারপাস ড্রিলসেডে পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি মো. জাফর আলী, কুড়িগ্রাম সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু, পৌর মেয়র কাজিউল ইসলাম।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমীনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সিরাজুল ইসলাম টুকু, বীর প্রতিক আব্দুল হাই সরকার, কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মীর্জা নাসির উদ্দিন, কুড়িগ্রাম সিভিল সার্জন ডা. মঞ্জুর-এ- মুর্শেদ, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম, সলিডারিটি’র নির্বাহী পরিচালক হারুন অর রশিদ লাল, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারন সম্পাদক আব্দুল খালেক ফারুক, জেলা শিল্পকলা একাডেমির সাধারন সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু প্রমুখ।

পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম বলেন, অপরাধ দমন, বাল্যবিবাহ প্রতিরোধ, মাদক নির্মূল ও নারীর প্রতি সহিংসতা রোধে সকলকে নিজ নিজ অবস্থান থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। কমিউনিটি পুলিশিং ও পুলিশ যৌথভাবে কাজ করলে সমাজ থেকে অপরাধ নির্মূল করা সহজ হবে।

আলোচনা সভা শেষে বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category