• রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
Headline
মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ মতলব উত্তরে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ৮ লক্ষাধিক  টাকার ক্ষয়ক্ষতি ভিটামিন ‘এ’ শিশুকে সুরক্ষা দেয় এবং শিশুর মৃত্যু ঝুঁকি কমায়ঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  ৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার

গোবিন্দগঞ্জে জনতার হাতে ২টি গরুসহ চোর আটক

Lovelu / ২৩০ Time View
Update : মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২

মোঃ সাজেদুল ইসলাম, গাইবান্ধা: 
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের পুনতাইড় গারামারা গ্রামে ভোর রাতে দুইটি গরুসহ কামরুল ইসলাম নামে এক পেশাদার গরু চোরকে আটক করেছে গ্রামবাসী।
এলাকাবাসী সুত্রে জানাযায়, সোমবার (২৪ অক্টোবর) ভোরে কোচাশহর ইউনিয়নের সিংগা মনোহর গ্রামের গরু চোর  কামরুল ইসলাম (৩৫) সাঘাটা থানাধীন কামালের পাড়া গ্রামের সাজু মাস্টারের বাড়ি থেকে দুইটি গরু চুরি করে পুনতাইর গ্রামে শহিদুল চোরের বাড়ীতে লুকিয়ে রাখার জন্য নিয়ে আসে। পুনতাইর গারামারা গ্রামের শহিদুলের বাড়ীর সামনে এলে একটি গরু অসুস্থ হয়ে পরে। পরে গরু দুটি শহিদুলের বাড়ীতে নিয়ে যাওয়ার চেষ্টা করলে ভোর হয়। বিষয়টি স্থানীয়দের সন্দেহ হলে গতিরোধ করে এলাকাবাসী। পরে এলাকাবাসী আটককৃতদের জিজ্ঞাসাবাদ করলে চোর এলোমেলো কথা বলে। এলাকাবাসী আটককৃতদের চোর সন্দেহ করে চোরাই গরুসহ তাদেরকে গোবিন্দগঞ্জ থানা পুলিশের কাছে সোর্পদ করে।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি)  ইজার উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন,  এঘটনায় সাঘাটা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category